Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জ্বালা গুট্টার মেয়ের নাম রাখলেন আমির খান, রয়েছে ধর্মীয় যোগ! সকলে বলছেন, ‘বাহ’

গত ২২ এপ্রিল বিষ্ণু ও জ্বালার পরিবারে আসে নতুন অতিথি। আর তার ঠিক ক’মাস পরেই হায়দরাবাদে আয়োজন করা হয় নামকরণের অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে আমির খান নিজে উপস্থিত হয়ে একান্ত ভাবে সময় কাটিয়েছেন সদ্যোজাত ও তার পরিবার সঙ্গে।

জ্বালা গুট্টার মেয়ের নাম রাখলেন আমির খান, রয়েছে ধর্মীয় যোগ! সকলে বলছেন, ‘বাহ’

কী নাম রাখলেন মেয়ের?

শেষ আপডেট: 8 July 2025 13:00

দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি মুক্তি পেয়েছে আমির খানের ছবি ‘সিতারে জ়মিন পর’। ছবিটি প্রশংসা কুড়োলেও, আমির খান আরও একবার শিরোনামে উঠে এসেছেন তাঁর ব্যক্তিগত কারণে। কিছু মাস আগেই নতুন প্রেমিকা গৌরী স্প্র্যাটকে সকলের সঙ্গে পরিচয় করিয়ে চর্চায় এসেছিলেন আমির। এ বার এক শিশুকন্যার নামকরণ করে আবারও আলোচনার কেন্দ্রে তিনি।

তবে সে যে সে শিশুকন্যা নয়। দক্ষিণী অভিনেতা বিষ্ণু বিশাল এবং ব্যাডমিন্টন তারকা জ্বালা গুট্টার কন্যার নাম রেখেছেন আমির খান। মুম্বই থেকে হায়দরাবাদ উড়ে গিয়ে এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। শিশুকন্যার নাম রেখেছেন ‘মীরা’। এই মিষ্টি নাম পছন্দ হয়েছে নেটিজেনদের। সকলেই প্রশংসা করছেন আমিরের।

গত ২২ এপ্রিল বিষ্ণু ও জ্বালার পরিবারে আসে নতুন অতিথি। আর তার ঠিক ক’মাস পরেই হায়দরাবাদে আয়োজন করা হয় নামকরণের অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে আমির খান নিজে উপস্থিত হয়ে একান্ত ভাবে সময় কাটিয়েছেন সদ্যোজাত ও তার পরিবার সঙ্গে।

জ্বালা ও বিষ্ণু দু’জনেই নিজেদের ইনস্টাগ্রামে ভাগ করে নিয়েছেন সেই মিষ্টি মুহূর্তগুলি। ছবিতে দেখা যায়, কখনও আমিরের কোলে মীরা, আবার কখনও তিনি কাঁধে তুলে আদর করছেন ছোট্ট মীরাকে। জ্বালা লেখেন, “আমাদের মীরা। এর চেয়ে বেশি কিছু আর চাইতে পারিনি। আমির, তোমাকে ছাড়া এই সফর পূর্ণ হত না। আমরা তোমাকে খুব ভালবাসি। এত সুন্দর একটা নামের জন্য অসংখ্য ধন্যবাদ।”

উল্লেখ্য, ২০২১ সালের এপ্রিলে বিষ্ণু বিশাল ও জ্বালা গুট্টা গাঁটছড়া বাঁধেন। প্রায় চার বছর পর তাঁদের জীবনে এসেছে নতুন আলো, সেই আলোই এখন মীরা।


```