Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মাঝরাতে শাহরুখের বাড়িতে হাজির আমির! আনন্দে খান-খান 'মন্নত'

দ্য ওয়াল ব্যুরো: আগামী বৃহস্পতিবার দীর্ঘ প্রতীক্ষার শেষে মুক্তি পেতে চলেছে আমির খানের (Aamir Khan) 'লাল সিং চাড্ডা' (Laal Singh Chaddha)। তার আগে দিনরাত এক করে নাওয়া-খাওয়া ভুলে প্রচার করছেন মিস্টার পারফেকশনিস্ট। সিনেমা হিট করাতে প্রোমোশনে

মাঝরাতে শাহরুখের বাড়িতে হাজির আমির! আনন্দে খান-খান 'মন্নত'

শেষ আপডেট: 9 August 2022 12:01

দ্য ওয়াল ব্যুরো: আগামী বৃহস্পতিবার দীর্ঘ প্রতীক্ষার শেষে মুক্তি পেতে চলেছে আমির খানের (Aamir Khan) 'লাল সিং চাড্ডা' (Laal Singh Chaddha)। তার আগে দিনরাত এক করে নাওয়া-খাওয়া ভুলে প্রচার করছেন মিস্টার পারফেকশনিস্ট। সিনেমা হিট করাতে প্রোমোশনে কসুর করছেন না তিনি। নিত্যদিন নতুন নতুন পন্থা কাজে লাগাচ্ছেন। কোনওদিন রিয়্যালিটি শো-এ যাচ্ছেন, কখনও আবার সাংবাদিক বৈঠকে নানারকম প্রশ্নের উত্তর দিচ্ছেন।

আর এবার আমির যেই কাণ্ডটা ঘটালেন, তা দেখে চক্ষু চড়কগাছ বি-টাউনের। শাহরুখকে (Shah Rukh Khan) 'লাল সিং চাড্ডা' দেখাতে সটান মন্নতে হাজির হয়েছিলেন আমির। সূত্র অনুযায়ী, শাহরুখের বাড়িতে আমিরের এই যাওয়াটা ছিল একেবারেই সারপ্রাইজ। আর গোটা ঘটনাটিই আমির ঘটিয়েছেন একেবারে লোকচক্ষুর আড়ালে।

গঙ্গার চরিত্রে প্রথম পছন্দ ছিলেন মাধুরী! ‘পরদেশ’-এর ২৫ বছরে রহস্য ফাঁস সুভাষ ঘাইয়ের

জানা গেছে, দুজন মিলে একসঙ্গে পুরো ছবিটা দেখেন এবং সব শেষে এই নিয়ে বিস্তর আলোচনাও করেন। ‘লাল সিং চাড্ডা’ দেখে প্রশংসায় পঞ্চমুখ শাহরুখ। এমনকী বাদশা জানিয়েছেন, আমিরের এই ছবি নাকি দেশে-বিদেশে রেকর্ড ব্যবসা করবে। শাহরুখের থেকে এমন প্রশংসা শুনে আপ্লুত আমির খানও। এরপর শাহরুখ কথা দিয়েছেন, তিনিও ‘পাঠান’ মুক্তির আগে আমিরের বাড়ি গিয়ে ছবিটি দেখাবেন।

তবে চমক রয়েছে অন্যদিকে। ঘনিষ্ঠসূত্রে পাওয়া খবর অনুযায়ী, আমিরের ‘লাল সিং চাড্ডা’ ছবিতে নাকি শাহরুখকে ক্যামিও করতে দেখা যাবে! এতোদিন ধরে ছবির সেই অংশটাই নাকি দেখার জন্য মুখিয়ে ছিলেন কিং খান। তাই আমির বন্ধুর অপেক্ষা আর দীর্ঘায়িত না করে শেষ অবধি তাঁর বাড়িই চলে যান।


```