Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

এবছরই ফের বিয়ে করবেন আমির খান? রটল খবর বলিউডে

দ্য ওয়াল ব্যুরো: ছিলেন রিল লাইফের কন্যা। এবার কি রিয়েল লাইফে স্ত্রী হতে চলেছেন? আমির খান ও ফতিমা সানা শেখকে (Amir Khan and Fatima Seikh) নিয়ে এমনই জল্পনা ছড়িয়েছে বলিউডে। সূত্রের খবর, দীর্ঘ কয়েক বছর লুকিয়ে প্রেমপর্ব চলার পর অবশেষে ২০২৩ সালে

এবছরই ফের বিয়ে করবেন আমির খান? রটল খবর বলিউডে

শেষ আপডেট: 25 May 2023 18:57

দ্য ওয়াল ব্যুরো: ছিলেন রিল লাইফের কন্যা। এবার কি রিয়েল লাইফে স্ত্রী হতে চলেছেন? আমির খান ও ফতিমা সানা শেখকে (Amir Khan and Fatima Seikh) নিয়ে এমনই জল্পনা ছড়িয়েছে বলিউডে। সূত্রের খবর, দীর্ঘ কয়েক বছর লুকিয়ে প্রেমপর্ব চলার পর অবশেষে ২০২৩ সালেই চারহাত এক হতে চলেছে দু'জনের। ফতিমাকেই তৃতীয় স্ত্রী হিসেবে বাছতে চলেছেন আমির (Aamir Khan Is Ready To Get Married)।

Aamir Khan Is Ready To Get Married

সম্প্রতি দুই বলিউড তারকাকে দেখা গিয়েছে একসঙ্গে 'পিকলবল' খেলতে। তারপরই এই জল্পনা আরও জোরদার হয়। এর আগেও একাধিক বলিউড পার্টিতে একসঙ্গে দেখা গিয়েছে আমির-ফতিমাকে। সেখান থেকেই জল্পনার সূত্রপাত। আর এবার একেবারে বিয়ের খবর ভাসিয়ে দিলেন বলিউডের বিতর্কিত অভিনেতা ও ফিল্ম সমালোচক কমল আর খান, ওরফে কেআরকে!

বৃহস্পতিবার কমল একটি টুইট করেন। সেখানেই সরাসরি তিনি লিখে দেন যে, ফতিমা ও আমির বিয়ে করতে চলেছেন। তিনি লেখেন, "নিজের মেয়ের বয়সি ফতিমা সানা শেখকে বিয়ে করতে চলেছেন আমির খান। দঙ্গল ছবির শ্যুটিংয়ের সময় থেকেই ফতিমাকে ডেট করছেন আমির।" কেআরকে-র এই টুইটে রীতিমতো বাজ পড়ে বলিউডে।

https://twitter.com/kamaalrkhan/status/1661588622662045697

এরপরই খবর রটে যায়, এই বছরের শেষের দিকেই নাকি বিয়ে করতে চলেছেন আমির ও ফতিমা (Aamir Khan Is Ready To Get Married)। তবে এখনও অবধি এই বিষয়টি নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি আমির ও ফতিমা কেউই।

ফের বাঙালি চরিত্রে আলিয়া, ‘চট্টোপাধ্যায়’ পরিবারের দুই অভিভাবক টোটা ও চূর্ণী!


```