Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

‘কুলি’তে দুর্ধর্ষ অবতারে আমির! ‘দাহা’ রূপে রজনীকান্তের সঙ্গে ধামাকা ক্যামিও

‘লাল সিং চাড্ডা’র পর দীর্ঘ তিন বছরের বিরতির পর ‘সিতারে জমিন পর’ ছবির মাধ্যমে পর্দায় ফেরত এলেন মিস্টার পারফেকশনিস্ট আমির খান।

‘কুলি’তে দুর্ধর্ষ অবতারে আমির! ‘দাহা’ রূপে রজনীকান্তের সঙ্গে ধামাকা ক্যামিও

আমির

শেষ আপডেট: 4 July 2025 13:31

দ্য ওয়াল ব্যুরো: ‘লাল সিং চাড্ডা’র পর দীর্ঘ তিন বছরের বিরতির পর ‘সিতারে জমিন পর’ ছবির মাধ্যমে পর্দায় ফেরত এলেন মিস্টার পারফেকশনিস্ট আমির খান। আর এবার তিনি চমক নিয়ে হাজির রজনীকান্তের ব্লকবাস্টার ‘কুলি’তে। গত ৩ জুলাই ছবির নির্মাতারা প্রকাশ করলেন আমির খানের প্রথম ঝলক—‘দাহা’চরিত্রে তাঁর স্টাইলিশ ও রাগড লুক ইতিমধ্যেই ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়।


সম্প্রতি প্রকাশিত সাদা-কালো পোস্টারে, একেবারে অন্যরকম এক আমির ধরা দিয়েছেন দর্শকদের সামনে। চোখে চশমা, পরনে কালো ভেস্ট, হাতে পাইপ—ধোঁয়ার কুণ্ডলিতে মোড়া এই লুক এক কথায়, নজরকাড়া। পোস্টারের ক্যাপশনেও ছিল এক বার্তা—‘পরিচয় করিয়ে দিচ্ছি #আমিরখান কে ‘দাহা’ রূপে, #কুলি-র জগৎ থেকে। #Coolie আসছে IMAX-এ, ১৪ই আগস্ট বিশ্বজুড়ে।’

আমিরের ‘দাহা’ রূপ


‘সিতারে জমিন পর’-এ দুর্দান্ত অভিনয়ের পর এই সিনেমা বলিউড ও দক্ষিণী ফ্যানদের জন্য ডবল ট্রিট হতে চলেছে। উল্লেখ্য, আমিরের কামব্যাক ফিল্মটিও বর্তমানে বক্স অফিসে দারুণ ব্যবসা করছে এবং সমালোচকদের কাছ থেকেও প্রশংসা কুড়িয়েছে।


‘কুলি’ পরিচালনা করছেন দক্ষিণী হিটমেকার লোকেশ কানাগারাজ, প্রযোজক সান পিকচার্স। ছবিতে রজনীকান্তের পাশাপাশি থাকছেন সৌবিন শাহীর, নাগার্জুন, শ্রুতি হাসান, সত্যরাজ ও উপেন্দ্রর মতো তারকারা। তবে সবচেয়ে বড় চমক নিঃসন্দেহে আমির খানের এই বিশেষ উপস্থিতি।
ক্যামিও সম্পর্কে আমির বলেন, “আমি রজনী স্যারের বিরাট ভক্ত। যখন লোকেশ আমাকে বললেন যে রজনীকান্ত স্যরের সিনেমায় ক্যামিও করতে বলছেন, আমি স্ক্রিপ্ট পর্যন্ত শুনিনি। বলেই দিয়েছিলাম, ‘ডান। করছি। যাই হোক, করছি।’ 

কোন চরিত্রে দেখা যাবে আমিরকে—তা নিয়ে তিনি মুখ খুলতে নারাজ। তবে যে লুক দেখা গেছে, তাতে বোঝাই যাচ্ছে, একেবারে ব্যতিক্রমী রূপে ধরা দেবেন তিনি। এখন অপেক্ষা শুধুমাত্র ১৪ অগাস্টের। রজনীকান্তের সঙ্গে স্ক্রিন শেয়ার করে  আমির খান কতটা ঝড় তুলতে পারেন, তা দেখার জন্য মুখিয়ে সিনেমাপ্রেমীরা!


```