
শেষ আপডেট: 30 May 2023 10:29
দ্য ওয়াল ব্যুরো: অন্যান্য স্টারকিডদের থেকে ইরা যেন একটু আলাদা। দেহরক্ষী নেই, দামি বিদেশি গাড়ি নেই, লেট নাইট পার্টি নেই। একঝটকায় তাঁকে দেখলে মনেও হবে না তিনি বলিউডের কোনও পরিবারের সন্তান। ইরা খান (Ira Khan) হলেন আমির খানের (Aamir Khan) মেয়ে। অভিনেতার প্রথম পক্ষের স্ত্রী রিনা দত্ত তাঁর মা। তাঁর কাছেই বেড়ে ওঠা ইরার। সেভাবে কোনওদিনই পেজ থ্রি-তে আসেননি। তাই স্বাভাবিকভাবেই আর পাঁচটা সাধারণ বাড়ির মেয়ের মতোই এখনও চলাফেরা করেন তিনি। এবার মুম্বইয়ের রাস্তায় অটো (auto) সফরে দেখা গেল তাঁকে।

অটোয় চেপে যাওয়ার সময়ই পাপারাৎজিদের মুখোমুখি হন ইরা। এরপর ক্যামেরার দিকে হাত নেড়ে, একগাল হেসে বেরিয়ে জান তিনি। সাংবাদিকদের 'ধন্যবাদ' বলতেও শোনা যায় তাঁকে। সেসময় ইরার পরনে ছিল একটি টপ এবং জলপাই সবুজ প্যান্ট। সঙ্গে উপরে একটি গোলাপি রঙের জামা। এছাড়া তাঁর চোখে সানগ্লাস ও হাতে একটি বইও ছিল।
ইরার এমন সাধারণভাবে চলাফেরা নিয়ে তাঁকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনদের একাংশ। তাঁরা লিখেছেন, ইরা এক এবং একমাত্র সাধারণ স্টারকিড। এমনকী এই সাধারণ সাজে তাঁকে ভীষণই সুন্দর লাগছে।

উল্লেখ্য, গতবছর ১৮ নভেম্বর ইরা খান নূপুর শিখরের সঙ্গে বাগদান সেরে ফেলেছেন। একেবারে ঘরোয়া আয়োজনেই এই অনুষ্ঠানটি করেছিলেন তাঁরা। উপস্থিত ছিলেন আমির খান, তাঁর দ্বিতীয় প্রাক্তন স্ত্রী কিরণ রাও এবং ছেলে আজাদ-সহ আরও অনেকে।
সানি লিওনের মোট সম্পত্তির অঙ্ক জানলে চোখ কপালে উঠবে! ছবি ছাড়াও কোন ১০ উপায়ে এত আয়