Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

প্রয়াত গায়কদের দিয়ে গান গাওয়ালেন এ আর রহমান, এও সম্ভব

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে এখন অসম্ভব বলতে কিছুই নেই। তাই এবার সেটাকেই কাজে লাগিয়ে এ আর রহমান করতে চলেছেন এক অদ্ভুত কাজ।

প্রয়াত গায়কদের দিয়ে গান গাওয়ালেন এ আর রহমান, এও সম্ভব

শেষ আপডেট: 30 January 2024 19:02

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বের সমস্ত প্রতিভাশালী সঙ্গীত পরিচালকের সঙ্গে একই সারিতে নাম থাকে এ আর রহমানের। তিনি ভারতীয় সঙ্গীতকে তাঁর প্রতিভায় আরও সমৃদ্ধ করেছেন। 
রোজা, দিল সে, তাল, লাগান… এই তালিকা যেন শেষ হওয়ার নয়।

সুর করা ছাড়াও উনি দেশ বিদেশের নানা জায়গায় অনুষ্ঠান করেন। ওনার একটা গানের দল আছে। সেখানে অনেক প্রতিভাবান ছেলেমেয়েরা আছে। তারা ওনার সঙ্গেই লাইভ অনুষ্ঠানে গান করেন। তাদের মধ্যে যারা খুব ভালো গান করে তাদের দিয়ে ছবিতে গানও গাওয়ান। একই সঙ্গে ভারতের আরও নাম করা যে গায়করা আছে তারাও রহমানের সুরে গান গেয়েছেন। তবে এবার পুরনো পন্থা ত্যাগের কথা ভাবলেন সুরকার।

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে এখন অসম্ভব বলতে কিছুই নেই। তাই এবার সেটাকেই কাজে লাগিয়ে এ আর রহমান করতে চলেছেন এক অদ্ভুত কাজ। এই প্রথম এআই-র সাহায্যে মৃত দুই গায়কের গলা ব্যবহার করতে চলেছেন তিনি। তাঁর পরবর্তী ছবি 'লাল সেলাম'-এ এই পদ্ধতি ব্যবহার করতে চলেছেন। নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন এই খবর। 

চলতি বছরে মুক্তি পেতে চলেছে নতুন তামিল ছবি 'লাল সালাম'। রজনীকান্ত কন্যা ঐশ্বর্যর পরিচালনায় এই ছবিতে রজনীকান্ত নিজেও ক্যামিও করতে চলেছেন। ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন এ আর রহমান।

এই ছবিতে বাম্বা বাক্য ও শাহুল হামিদ, দুই কৃতি তামিল সঙ্গীত শিল্পীর গলার স্বরকে এআইয়ের মাধ্যমে জীবন্ত করে তুলছেন উনি।

বাম্বা বাক্য
বাম্বা বাক্য
Ponni Nadhi Singer Bamba Bakya Dies At 49 In Chennai
শাহুল হামিদ


সংবাদমাধ্যমকে রহমান জানান, দুজনের স্বর ব্যবহার করার আগে তাঁদের পরিবারের কাছ থেকে অনুমতি নিয়েছেন। যোগ্য পারিশ্রমিকও তুলে দিয়েছেন তাদের হাতে। ২০২২ সালে প্রয়াত হন বাম্বা বাক্য। ২৭ বছর আগে ১৯৯৭ সালে প্রয়াত হন শাহুল হামিদ। দুই তামিল সঙ্গীত শিল্পীর সঙ্গেই কাজ করেছিলেন রহমান। তাঁদের প্রতিভা যাতে হারিয়ে না যায় তাই হয়তো এই সিদ্ধান্ত সঙ্গীতের জাদুকরের।


```