Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

এ আর রহমান সুর চুরি করেছেন হিন্দুস্থানী রাগ সঙ্গীতের অনামী শিল্পীর থেকে! বিচার চেয়ে সরব গায়ক

দ্য ওয়াল ব্যুরো: দিল্লির ওয়াসিফউদ্দিন ডাগরকে অনেকেই চেনেন না। অমায়িক এই বৃদ্ধ নিজের খেয়ালেই থাকেন, সাধনা করেন সঙ্গীতের। স্থানীয়দের কাছে ওয়াসিফ ভাই বলে পরিচিত এই মানুষটির বাড়ি যেন সাক্ষাৎ সুরমহল। গানের সূত্রে নানা ধরনের মানুষের আনাগোনা লেগে

এ আর রহমান সুর চুরি করেছেন হিন্দুস্থানী রাগ সঙ্গীতের অনামী শিল্পীর থেকে! বিচার চেয়ে সরব গায়ক

শেষ আপডেট: 7 June 2023 14:59

দ্য ওয়াল ব্যুরো: দিল্লির ওয়াসিফউদ্দিন ডাগরকে অনেকেই চেনেন না। অমায়িক এই বৃদ্ধ নিজের খেয়ালেই থাকেন, সাধনা করেন সঙ্গীতের। স্থানীয়দের কাছে ওয়াসিফ ভাই বলে পরিচিত এই মানুষটির বাড়ি যেন সাক্ষাৎ সুরমহল। গানের সূত্রে নানা ধরনের মানুষের আনাগোনা লেগেই থাকে ওয়াসিফউদ্দিনের বাড়িতে।

আত্মভোলা এই মানুষটি হয়তো এরকম ভাবেই নিজের জগতে থাকতে পারতেন যদি না জড়িয়ে পড়তেন একটি বিতর্কে। অভিযোগ, তাঁর নিজের সৃষ্ট একটি গানের সুর হুবহু নকল করা হয়েছে সম্প্রতি মুক্তি পাওয়া পন্নিয়ান সেলভ্যান ২ ছবির একটি গানে। প্রসঙ্গত, পন্নিয়ান সেলভ্যান ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন এ আর রহমান। ফলে, এই অভিযোগের আঙুল উঠেছে সরাসরি তাঁর দিকেই।

প্রবীণ শিল্পীর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে মণিরত্নমের এই ছবির টাইটেল ট্র্যাকটির সঙ্গে হুবহু মিল আছে ওয়াসিফউদ্দিনের সৃষ্টি করা একটি বন্দিশের। আদানা শিব শিব রাগের ওপর তৈরি হওয়া এই গানটি ব্যবহারের ক্ষেত্রে আসল শিল্পীর কোনওরকম অনুমতি নেওয়া হয়নি বলে অভিযোগ।

প্রসঙ্গত, এই অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন পন্নিয়ান সেলভ্যান ছবির প্রযোজক। একটি ইমেল করে ওয়াসিফউদ্দিনের পরিবারকে জানিয়ে দেওয়া হয়েছে যে তাঁদের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।

গুরুর আদেশে সুর সৃষ্টির জন্য সারা জীবন নীরবতাকে বেছে নিলেও এক্ষেত্রে আর নীরব থাকতে পারেননি ওয়াসিফউদ্দিন। তাঁর কথায়, 'আমাদের পরিবার সুরের পরিবার, কোনও রকম খ্যাতির পিছনে কখনওই ছুটিনি আমরা। তবে একজন শিল্পীকে তাঁর প্রাপ্য সম্মান দেওয়াটা কর্তব্য।' এখনই লড়াইয়ের ময়দান ছেড়ে দিতে রাজি নন ওয়াসিফ। এই ঘটনার শেষ দেখে ছাড়বেন এমনই জানিয়েছেন তিনি।

সৃজিতের সিরাজউদদৌল্লাতে নেই দেব? টুইটে বিরসাকে বললেন, ‘নো আইডিয়া’


```