
শেষ আপডেট: 11 September 2023 13:33
দ্য ওয়াল ব্যুরো: ভারতের অন্যতম শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক এ আর রহমানের (A R Rahman) দলের কনসার্ট দেখার অভিজ্ঞতা অত্যন্ত দামী। প্রায় সারা বছরই দেশে বিদেশে চলতে থাকে এ আর রহমানের দলের কনসার্ট। স্বাভাবিক ভাবেই এই কনসার্টে টিকিটের দামও থাকে আকাশছোঁয়া। তবু রহমানের হাই প্রোফাইল কনসার্টে দর্শকাসন একেবারে কানায় কানায় ভর্তি থাকে। তবে এবার সেই কনসার্টেই বিপত্তি। রবিবার চেন্নাইতে এ আর রহমানের একটি কনসার্ট ছিল। সেখানেই তৈরি হয় তুমুল বিশৃঙ্খলা। এমনকী টিকিট কেটেও ঢুকতে পারেননি অনেক দর্শক।
https://twitter.com/ManobalaV/status/1700907045363605761?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1700907045363605761%7Ctwgr%5Ebdfe7dd6f294c71a87588a8461a50a454ed6172a%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.ndtv.com%2Ffeature%2Fwatch-chaos-and-stampede-like-situation-at-ar-rahmans-chennai-concert-4378881
রবিবার এ আর রহমানের কনসার্টের প্রচার চলেছিল অনেকদিন আগে থেকেই। এর ফলে, টিকিটের চাহিদাও ছিল আকাশছোঁয়া। টিকিটের দাম অনেক বেশি হলেও এ আর রহমানের কনসার্ট দেখার সুযোগ ছাড়তে চাননি অনেকেই। ফলে নির্ধারিত দাম দিয়েই টিকিট কেটেছিলেন দর্শকরা। তবে অনুষ্ঠান শুরুর আগে প্রেক্ষাগৃহে ঢুকতে গিয়ে প্রবল হেনস্থার মুখে পড়েন দর্শকরা। রীতিমতো ধাক্কাধাক্কি শুরু হয়। একপ্রকার পদপিষ্ট হওয়ার উপক্রম হয়।
https://twitter.com/water_menon/status/1700913689870897601?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1700913689870897601%7Ctwgr%5Ebdfe7dd6f294c71a87588a8461a50a454ed6172a%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.ndtv.com%2Ffeature%2Fwatch-chaos-and-stampede-like-situation-at-ar-rahmans-chennai-concert-4378881
জানা গেছে, যাদের কাছে নির্ধারিত মূল্যের টিকিট ছিল তাঁরা ঢুকতেই পারেননি ভিড়ের চাপে। অনেকে আবার অভিযোগ করেন নির্দিষ্ট বসার জায়গায় যাদের কাছে বৈধ টিকিট ছিল তাঁদের বদলে বসে পড়েছিলেন অন্য লোকজন। পাশাপাশি গাড়ির পার্কিংয়ের ক্ষেত্রেও দুর্ভোগে পড়তে হয় দর্শকদের। অভিযোগ, নির্দিষ্ট কোনও পার্কিংয়ের জায়গা না থাকায় অনেকটা দূরে গাড়ি পার্ক করতে হয় কনসার্ট শুনতে আসা দর্শকদের।
https://twitter.com/jp15may/status/1700909469188997421?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1700909469188997421%7Ctwgr%5Ebdfe7dd6f294c71a87588a8461a50a454ed6172a%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.ndtv.com%2Ffeature%2Fwatch-chaos-and-stampede-like-situation-at-ar-rahmans-chennai-concert-4378881
গোটা ঘটনায় অভিযোগের তির উদ্যোক্তাদের দিকেই। অভিযোগ, আসন সংখ্যার চেয়ে অনেক বেশি টিকিট অনৈতিক ভাবে বিক্রি করেছিলেন উদ্যোক্তারা। পাশাপাশি, ব্যবস্থাপনার মধ্যেও ন্যূনতম পেশাদারিত্ব লক্ষ করা যায়নি, অভিযোগ ভুক্তভোগী দর্শকদের। এমনকী কারও মতে, অতিথিদের জন্য নির্ধারিত যে আসন ছিল তাও একেবারে স্টেজের সামনে ছিল না। বরং অনেকটা দূরে ছিল, যেখান থেকে ভাল করে দেখা যাচ্ছিল না মঞ্চের উপরে শিল্পীদের। এই ঘটনায় রবিবার রাত থেকেই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ আছড়ে পড়ে ভুক্তভোগী দর্শকদের।
উদ্যোক্তাদের উপর রীতিমতো ক্ষোভে ফুঁসছেন দর্শকরা। ফলে আয়োজকদের তরফ থেকে মাঠে নামতে হয়েছে স্বয়ং এ আর রহমানকে। সোমবার এক্স হ্যান্ডলে রহমান ঘোষণা করেন যে দর্শকরা টিকিট কেটেও ঢুকতে পারেননি তাঁদের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করবে শিল্পীর নিজের টিম।
তাজ সিটি সেন্টারে আওয়াধি খানাপিনার এলাহি আয়োজন! রয়েছে কাবাব, গোস্ত, শাহি টুকরা, যাবেন নাকি?