Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

স্বস্তি নেই স্বস্তিকার! দুর্গাপুর জংশনে খুনের ঘটনায় তলব?

অন্ধকার রাস্তায় লুটিয়ে পড়ছে একটা হাত। মুঠো খুলতেই ছিটকে পড়ল ওষুধের বড়ি। একেবারে সত্যি ঘটনা।

স্বস্তি নেই স্বস্তিকার! দুর্গাপুর জংশনে খুনের ঘটনায় তলব?

স্বস্তিকা। গ্রাফিক: শুভ্র শর্ভিন

শেষ আপডেট: 22 February 2025 15:32

দ্য ওয়াল ব্যুরো: অন্ধকার রাস্তায় লুটিয়ে পড়ছে একটা হাত। মুঠো খুলতেই ছিটকে পড়ল ওষুধের বড়ি। একেবারে সত্যি ঘটনা।  দুর্গাপুর জংশনের এমন এক রোমহর্ষক খুনের ঘটনায় ঘটে চলেছে একের পর এক। তাই কি তলব স্বস্তিকা (swastika mukherjee)-বিক্রমের (Vikram Chatterjee)?

তা অবশ্য জানা যায়নি, অরিন্দম ভট্টাচার্য পরিচালিত নতুন ছবি ‘দুর্গাপুর জংশন’-এর মোশন পোস্টারে। সম্প্রতি মুক্তি পাওয়া পোস্টারের ক্যাপশনে লেখা— ‘ট্র্যাক সেটিংয়ের কাজ চলছে, এবার যাত্রা শুরু হবে! আপনাদের সামনে দুর্গাপুর জংশনের অফিসিয়াল মোশন পোস্টার! সঙ্গে থাকুন!’

প্রসঙ্গত, দুর্গপুর জংশনের শুটিং হয় গত বছর। একাধিক কারণে ছবির মুক্তি পিছিয়ে যায়। অবশেষে ২৫ এপ্রিল আসতে চলেছে 'দুর্গাপুর জংশন। ২০১৬তে ‘সাহেব-বিবি-গোলাম’ মুক্তির আট বছর পর ফের একবার স্বস্তিকা ও বিক্রম জুটি আসতে চলেছে পর্দায়। এছাড়াও ছবিতে রয়েছেন একাবলি খান্না।

বিক্রম-স্বস্তিকা

‘দুর্গাপুর জংশন’-এ সিনেমাটোগ্রাফির দায়িত্বে রয়েছেন প্রসেনজিৎ চৌধুরি। এডিট করেছেন সুজয় দত্ত রায় এবং সিজিআই এবং ভিএফএক্স সামলেছেন শুভায়ণ চন্দ্র।

ছবির গল্পের যে আভাস মিলেছে, তা হল, দুর্গাপুরে ঘটছে একের পর এক খুন, ওষুধের বিষক্রিয়ায় হচ্ছে এই সিরিয়াল মৃত্যু। মৃত্যু নাকি একেবারে পরিকলিত সিরিয়াল কিলিং। তা স্পষ্ট নয়। পুলিশ অফিসার সৌম্যর চরিত্রে রয়েছেন বিক্রম এবং সাংবাদিক ঊষসীর চরিত্রে অভিনয় করছেন স্বস্তিকা।

প্রসঙ্গত, স্বস্তিকা মুখোপাধ্যায় সদ্য শেষ করলেন সায়ন্তন ঘোষালের ছবি ‘অশনি’। ছবিতে স্বস্তিকা ছাড়াও শিলাজিৎ মজুমদার, দিতিপ্রিয়া রায়, গৌরব চক্রবর্তী, অনির্বাণ চক্রবর্তী, সত্যম ভট্টাচার্য, সুমনা দাস। খানিক গোপনীয়তা বজায় রেখেই কলকাতার আনাচকানাচেশেষ হল ছবির শুটিং। ছবির গল্প খুব বেশি প্রকাশ্যে আসেনি। তবে যা জানা যাচ্ছে, তা মোটামুটি এরকম। মূলত, কলকাতায় গড়ে ওঠা বস্তি এবং সেই বস্তি উচ্ছেদের ঘটনা নিয়ে খানিক রাজনৈতিক, খানিক সামাজিক প্রেক্ষাপটে বোনা হয়েছে ছবির গল্প।


```