Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পর্দায় ফিরছে নব্বইয়ের নস্টালজিয়া '1942-a love story'

দ্য ওয়াল ব্যুরো: ঘুম থেকে উঠে পাহাড়ের স্নিগ্ধ পরিবেশে ছখে-মুখে জলের ছিটে দিচ্ছেন নায়িকা। অন্যদিকে নায়িকাকে দেখে ঘুম উড়ে গিয়েছে নায়কের। তাঁর কাছে নায়িকার কানের দুল। সেই দুল নিয়েই তিনি গাইছেন, 'এক লড়কি কো দেখা তো অ্যায়সা লাগা'। নব্বইয়ের দশকের

পর্দায় ফিরছে নব্বইয়ের নস্টালজিয়া '1942-a love story'

শেষ আপডেট: 28 June 2018 07:58

দ্য ওয়াল ব্যুরো: ঘুম থেকে উঠে পাহাড়ের স্নিগ্ধ পরিবেশে ছখে-মুখে জলের ছিটে দিচ্ছেন নায়িকা। অন্যদিকে নায়িকাকে দেখে ঘুম উড়ে গিয়েছে নায়কের। তাঁর কাছে নায়িকার কানের দুল। সেই দুল নিয়েই তিনি গাইছেন, 'এক লড়কি কো দেখা তো অ্যায়সা লাগা'। নব্বইয়ের দশকের অন্যতম জনপ্রিয় গান। শুধু তাই নয়। বলিউডের জন্য এ গান স্মৃতিও বটে। কারণ এটাই ছিল আর ডি বর্মণের শেষ কাজ। ১৯৯৪ সালে রিলিজ হওয়া এ ছবি আজও অনেকেরই পছন্দের ছবির তালিকায় উপরের দিকেই রয়েছে। অনিল কাপুর আর মণীষা কৈরালার রোম্যান্টিক জুটি, ড্যানির স্ক্রিন প্রেজেন্স আর শানু-লতা জুটির গান----এ ছবির সবকিছুই যেন ছিল নিখুঁত। প্রায় ২৪ বছর ফের পর্দায় ফিরছে এই ছবি। না রিমেক নয়। বরং '1942-a love story'-এর সবচেয়ে জনপ্রিয় গানের নাম নিয়েই আসছে নতুন সিনেমা 'এক লড়কি কো দেখা তো অ্যায়সা লাগা'। সৌজন্যে পরিচালক শেলী চোপড়া। বলিউডে শেলীর এটাই প্রথম ছবি। আর প্রথম ছবিতেই বাজিমাৎ করতে চলেছেন তিনি। এমনটাই মনে করছেন ফিল্ম বিশেষজ্ঞরা। কোইন্সিডেন্স হোক বা প্ল্যান মাফিক---শেলীর এই ছবিতে কিন্তু নায়িকা সোনম কাপুর। বিয়ের পর এটাই বোধহয় হতে চলেছে মিসেস আহুজার প্রথম ছবি। তবে এখানেই শেষ নয়। রয়েছে আরও চমক। যাঁর জন্য এই গান বিখ্যাত তাঁকে একবার স্ক্রিনে দেখা না গেলে কি হয়? তাই শেলীর এই নতুন ছবিতে মেয়ের পাশাপাশি কিন্তু থাকছেন বাবা অনিল কাপুরও। রয়েছেন জুহি চাওলা এবং রাজকুমার রাও। https://instagram.com/p/BkjkqwfH-0O/?utm_source=ig_embed ইতিমধ্যেই ইন্সটাগ্রামে ছবির পোস্টার শেয়ার করেছেন সোনম কাপুর। ইউটিউবে রিলিজ হয়েছে ছবির টিজারও। নতুন ছবিতে একজন পাঞ্জাবি মেয়ের চরিত্রে অভিনয় করছেন সোনম। টিজারে হলুদ সর্ষের খেত দেখে অবশ্য দর্শকরা অবশ্যই শাহরুখ-কাজলের 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে'-এর সঙ্গে মিল পেতে পারেন। তবে নিজের প্রথম ছবিতে যে ভালো রকম টুইস্ট রেখেছেন পরিচালক সেটা টিজার দেখেই বোঝা যাচ্ছে। ছবি মুক্তি পাচ্ছে ১২ অক্টোবর। দেখে নিন বাবা-মেয়ের নতুন ছবি 'এক লড়কি কো দেখা তো অ্যায়সা লাগা'-র টিজার https://youtu.be/tqiNFSYtFhk

```