সৃজিতের জীবনে মিথিলাই 'সিমরন', সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং তারকা জুটির জেনেভা সফর
দ্য ওয়াল ব্যুরো: মিথিলাই যে সৃজিতের জীবনে নতুন 'সই' সেকথা আগেই জানিয়েছিলেন পরিচালক। এবার সাফ জানালেন তাঁর জীবনের 'সিমরন'-ও মিথিলাই। তিনি নিজে 'দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে'-র 'রাহুল' কিনা সেকথা অবশ্য খোলসা করে কিছু বলেননি সৃজিত। তবে জেনেভা
শেষ আপডেট: 9 December 2019 16:25
দ্য ওয়াল ব্যুরো: মিথিলাই যে সৃজিতের জীবনে নতুন 'সই' সেকথা আগেই জানিয়েছিলেন পরিচালক। এবার সাফ জানালেন তাঁর জীবনের 'সিমরন'-ও মিথিলাই। তিনি নিজে 'দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে'-র 'রাহুল' কিনা সেকথা অবশ্য খোলসা করে কিছু বলেননি সৃজিত। তবে জেনেভা থেকে ছবি শেয়ার করে স্ত্রীর উদ্দেশে লিখেছেন, 'যা সিমরন যা, কর লে আপনি পিএইচডি'।
https://www.instagram.com/p/B52oV_Zp-QJ/?igshid=1psb2wlu9ljyo
শুক্রবার ঘরোয়া অনুষ্ঠানে রেজিস্ট্রি ম্যারেজ সেরেছেন টলি পরিচালক সৃজিত মুখোপাধ্যায় এবং বাংলাদেশের অভিনেত্রী তথা সমাজকর্মী রাফিয়াত রশিদ মিথিলা। বিয়ে সেরেই জেনেভা উড়ে গিয়েছিলেন এই তারকা জুটি। বিয়ের পরেই মিথিলা জানিয়েছিলেন তাঁদের জেনেভা উড়ে যাওয়ার কথা। সেখানে একটি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করবেন মিথিলা। সেই পিএইচডির রেজিস্ট্রেশন করাতে হবে। পরে অবশ্য মধুচন্দ্রিমার জন্য গ্রিসে যাওয়ার কথা জানিয়েছেন মিথিলা।
https://www.instagram.com/p/B50DQ7eJPg6/?igshid=75p9x5lingma
আপাতত দুই তারকার হানিমুন ডায়েরিজ ট্রেন্ডিং সোশ্যাল মিডিয়ায়। প্লেন থেকে ছবি শেয়ার করে সৃজিত লিখেছিলেন 'জেনে-ওয়াহ' (gene-wah)। এবার মিথিলাকে সঙ্গে নিয়েই দিলেন ছবি। একটা নয়, দুটো ছবির কোলাজ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সৃজিত মুখোপাধ্যায়। একটি ছবি যে বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করবেন তার সামনেই দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে মিথিলাকে। আরেকটা ছবিতে হাজির মিঞা-বিবি দু'জনেই। পরনে ভারী শীতের পোশাক। মাথায় টুপি।

শুক্রবার সকালে ফেসবুক পোস্টে নিজের সিনেমা ‘জাতিস্মর’-এর ‘খোদার কসম জান’-এর চারটে লাইন শেয়ার করেন সৃজিত মুখোপাধ্যায়। সঙ্গে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবিতে দেখা যায় মিথিলা এবং সৃজিত। সেদিন বিকেলেই ছিল সৃজিত-মিথিলার আইনি বিয়ের অনুষ্ঠান। দক্ষিণ কলকাতায় পরিচালকের ফ্ল্যাটেই হয়েছিল সব আয়োজন। হাজির ছিলেন রুদ্রনীল ঘোষ, শ্রীজাত, অনুপম রায় এবং তাঁর স্ত্রী পিয়া চক্রবর্তী ও আরও অনেকে।জানা গিয়েছে, মেয়ের বিয়েতে ঢাকা থেকে হাজির ছিলেন মিথিলার বাবা-মা এবং ভাই। এসেছিল অভিনেত্রীর ছোট্ট মেয়ে আইরাও। আর সৃজিতের তরফে ছিলেন পরিচালকের মা এবং দিদি। অনেকেই বলেছেন বিয়ে উপলক্ষে ঢাকা থেকে নাকি এসেছিল ইলিশও।
https://www.instagram.com/p/B5vCCzhHMXA/?igshid=72etg4fp16gm
লাল শাড়ি আর সাবেকি সোনার গয়নায় সেজেছিলেন মিথিলা। হাতে ছিল গাঢ় মেহেন্দি। সৃজিতের পরনে ছিল কালো পাঞ্জাবি। সঙ্গে লাল জহর কোট। মিঞা-বিবি দু’জনেরই পোশাকেই ছিল সোনালি সিক্যুয়েন্সের কাজ। ম্যাচিং পোশাকেই রেজিস্ট্র সেরে নেন সৃজিত-মিথিলা। জানা যাচ্ছে, আগামী ফেব্রুয়ারি বা মার্চ মাসে বিরাট পার্টির আয়োজন করবেন সৃজিত মুখোপাধ্যায়। নিঃসন্দেহে সেখানে হাজির থাকবেন টলিপাড়ার প্রায় সব তারকাই।
https://www.instagram.com/p/B5uKMtKnj40/?igshid=fl6fmriilc9b