Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কৃতি এবার প্রযোজকও! কাজলের সঙ্গে জুটি বাঁধছেন ৮ বছর পর

দ্য ওয়াল ব্যুরো: এবার প্রযোজনা জগতে পা রাখলেন অভিনেত্রী কৃতি শ্যানন। বিগত কয়েকদিন ধরেই এই গুঞ্জন শোনা যাচ্ছিল। অবশেষে কৃতি নিজেই সেই খবর প্রকাশ্যে আনলেন। তাঁর নতুন প্রযোজনা সংস্থার নাম ‘ব্লু বাটারফ্লাই’। তবে কৃতি একা নন, সঙ্গে রয়েছেন তা

কৃতি এবার প্রযোজকও! কাজলের সঙ্গে জুটি বাঁধছেন ৮ বছর পর

শেষ আপডেট: 5 July 2023 10:25

দ্য ওয়াল ব্যুরো: এবার প্রযোজনা জগতে পা রাখলেন অভিনেত্রী কৃতি শ্যানন। বিগত কয়েকদিন ধরেই এই গুঞ্জন শোনা যাচ্ছিল। অবশেষে কৃতি নিজেই সেই খবর প্রকাশ্যে আনলেন। তাঁর নতুন প্রযোজনা সংস্থার নাম ‘ব্লু বাটারফ্লাই’। তবে কৃতি একা নন, সঙ্গে রয়েছেন তাঁর বান্ধবী কণিকা ধিলোঁ। বলিউডের অন্যতম প্রতিভাবান লেখক কণিকা। এবার তাঁরাই একসঙ্গে নতুন প্রোডাকশন হাউসটি চালু করেছেন।

তাঁদের প্রযোজনায় নতুন যে ছবিটি তৈরি হতে চলেছে, তা নেটফ্লিক্সে মুক্তি পাবে। সিনেমার নাম ‘দো পাত্তি’। সেখানে কৃতিকে অভিনয় করতেও দেখা যাবে। এর আগে নেটফ্লিক্সেই মুক্তি পাওয়া ‘হাসিন দিলরুবা’য় অভিনেত্রীর কাজ বেশ প্রশংসিত হয়েছিল। আর এবার নতুন কাজটি একেবারে অন্য স্বাদের, অন্য ঘরানার কাজ হতে চলেছে বলে জানিয়েছেন নির্মাতারা। গল্পটি আসলে রহস্য-থ্রিলার নির্ভর। এর প্রেক্ষাপট উত্তর ভারতের পাহাড়ি এক গ্রাম।

উল্লেখ্য, এই ছবির মাধ্যমেই ৮ বছর পর আবার একসঙ্গে জুটি বাঁধছেন কৃতি ও কাজল। এর আগে ২০১৫ সালে মুক্তি পাওয়া ‘দিলওয়ালে’ ছবিতে দুই অভিনেত্রীকে একসঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছিল। এবার ফের তাঁরা একসঙ্গে কাজ করছেন। কৃতির প্রযোজনায় কাজ করার বিষয়ে কাজল বলেন, “কৃতি খুবই প্রতিভাবান এবং কর্মঠ। মন দিয়ে নিজের কাজটা করতে জানে এবং সেটার প্রতি খুবই সৎ। এতদিন ওর অভিনয় দেখেছি। এবার ওর প্রযোজনায় কাজ করব। খুবই ভাল লাগছে সেটা ভেবে।”

নিজের প্রযোজিত প্রথম ছবিতে কাজলকে পেয়েও উচ্ছ্বসিত কৃতি নিজেও। অভিনেত্রী বলেন, ‘‘কাজল ম্যামের মতো অভিনেত্রীকে পেয়ে আমরা খুবই খুশি। প্রায় ৮ বছর পর আবার ওঁর সঙ্গে কাজ করব ভেবেই ভাল লাগছে।’’ তবে কৃতি ও কাজল ছাড়া ছবির বাকি কাস্টিং এখনও চূড়ান্ত হয়নি। সেটা হয়ে গেলেই শ্যুটিং শুরু হয়ে যাবে। উল্লেখ্য, কৃতি শ্যাননের সর্বশেষ ছবি ‘আদিপুরুষ’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। ছবিটি নিয়ে প্রবল সমালোচনা হয়েছে দেশজুড়ে। ভিএফএক্স থেকে শুরু করে সংলাপ—অনেককিছু নিয়েই কটাক্ষের শিকার হয়েছে ছবিটি।

শাহরুখের কিচ্ছু হয়নি, ঝুটো খবর, গটগট করে এয়ারপোর্ট থেকে বেরিয়ে এলেন


```