
শেষ আপডেট: 12 October 2023 13:21
দ্য ওয়াল ব্যুরো: বলিউডে মেয়েদের ছবির সংখ্যা নেহাত কম নয়। বিদ্যা বালান থেকে রানি মুখোপাধ্যায়, তাপসী পান্নু সহ অনেকের ঝুলিতেই এমন বেশ কিছু ছবি আছে যাদের এক কথায় নারীকেন্দ্রিক ছবি বলা যেতে পারে। একটি চলতি কথা রয়েছে, 'মেয়েরাই মেয়েদের শত্রু।' তবে সেই ধারণা ধীরে ধীরে বদলাচ্ছে। একটি মেয়ের সমস্যা যে অন্য একটি মেয়েই বুঝবে সেই বার্তাও ধীরে ধীরে বলিউডে বিভিন্ন পরিচালক একাধিক ছবির মাধ্যমে দেওয়ার চেষ্টা করছেন। সাজগোজ থেকে আত্মমৈথুন সহ নানা বিষয় যা মেয়েদের একান্ত নিজস্ব, সেগুলি উঠে আসছে সাম্প্রতিক কালের একাধিক ছবিতে।