Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

অভিজিৎ এভারগ্রিন, আজও প্রেমের জোয়ারে ভাসবেন এই গানগুলো শুনলে

২০০৪ সালে 'মে হু না' ছবির এই রোমান্টিক গান আজও সবার মুখে মুখে ঘোরে। এই গানটির সুর দিয়েছে অনু মালিক। গানটি গেয়েছেন অভিজিৎ ভট্টাচার্য এবং শ্রেয়া ঘোষাল।

অভিজিৎ এভারগ্রিন, আজও প্রেমের জোয়ারে ভাসবেন এই গানগুলো শুনলে

শেষ আপডেট: 30 October 2023 16:32

দ্য ওয়াল ব্যুরো: শাহরুখ খানের বহু ছবির নেপথ্য গায়ক ছিলেন তিনি। ৯০ দশকে একসময় একসময় রাজ করেছেন এই গায়ক। আজ তাঁর ৬৫ তম জন্মদিন। সেই সময় বলিউডের সেরা প্লেব্যাক জুটি ছিল অলকা ইয়াগনিক এবং উদিত নারায়ণ। তবে বলিউডে তখনও পাল্লা দিয়ে শোনা যাচ্ছে অন্য এক গায়কের কণ্ঠ। তাঁর নাম অভিজিৎ ভট্টাচার্য। নয়ের দশকে অনেক অভিজ্ঞ গায়কের পাশাপাশি অভিজিতের গাওয়া গান বেশ ভালই জায়গা করে নিয়েছিল ইন্ডাস্ট্রিতে।

যেকোনও গান পাগল মানুষ তাঁর মুখ না চিনলেও তাঁর গাওয়া গান কোনও না কোনও সময়ে শুনেছেন। তাঁর গাওয়া গানে নেচেছেন অথবা কেঁদেছেন। 'তুমহে যো মেইনে দেখা' বা 'মে কোয়ি এইসা গীত গায়ু ' এই গানগুলোর কথা নিশ্চয় মনে আছে। হ্যাঁ এই গানের শাহরুখের লিপসিংক  সঙ্গে গায়ক এমন নিখুঁতভাবে গলা ম্যাচ করেছেন যে দেখলে বোঝা যাবে না গানটা আসলে গাইছেন কে? 

এছাড়াও বহু জনপ্রিয় ছবিতেও গান গেয়েছেন তিনি। যেমন: দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে, বাদশা, চলতে চলতে, মে হু না, জোশ ইত্যাদি। আজ তাঁর জন্মদিনে ফিরে দেখা যাক অভিজিৎ ভট্টাচার্যের গাওয়া ৫ টি সুপারহিট গান। 

১) ওয়াদা রহে সানাম 
১৯৯২ সালের 'খিলাড়ি' ছবির এই গান যেন এক কালজয়ী সৃষ্টি। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন অক্ষয় কুমার। এই গানটি অভিজিৎ তখনকার অন্যতম সেরা প্লেব্যাক গায়িকা অলকা ইয়াগনিকের সঙ্গে ডুয়েটে গেয়েছেন। গানটি রিলিজ হওয়ার পরেই হিট হয়। এই গানের সুর দিয়েছেন আইকনিক জুটি যতীন-ললিত।

২) তুমহে যো ম্যায়নে দেখা
২০০৪ সালে 'মে হু না' ছবির এই রোমান্টিক গান আজও সবার মুখে মুখে ঘোরে। এই গানটির সুর দিয়েছে অনু মালিক। গানটি গেয়েছেন অভিজিৎ ভট্টাচার্য এবং শ্রেয়া ঘোষাল।

৩) তুম দিল কি ধরকন মে
২০০০ সালের 'ধরকন' ছবির এই গান অলকা ইয়াগনিকের সঙ্গে ডুয়েটে গেয়েছেন অভিজিৎ ভট্টাচার্য। এই গানের সুর দিয়েছেন নাদিম-শ্রবন।

৪) জারা সা ঝুম লু মে
১৯৯৫-এর ক্লাসিক হিট গানগুলির মধ্যে অন্যতম হল 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে' ছবির এই গান। আশা ভোঁসলে এবং অভিজিৎ ভট্টাচার্যের কণ্ঠে, যতীন-ললিতের সুরে এই গানের জুড়ি মেলা ভার।

৫) সুনো না সুনো না
২০০৩ সালে 'চলতে চলতে' ছবিতে শাহরুখ খানকে দেখা যায় এই গানে মজে উঠতে। অভিজিৎ ভট্টাচার্যের কণ্ঠে এই গান যেন এখনও এভারগ্রিন।


```