Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শীতেই আসছে মানসী সিনহার দ্বিতীয় ছবি '৫ নম্বর স্বপ্নময় লেন’, প্রকাশ্যে চরিত্রদের লুক

‘৫ নম্বর স্বপ্নময় লেন’ ছবির চিত্রনাট্য লিখেছেন দেবপ্রতীম দাশগুপ্ত (তাজু)। সিনেমাটোগ্রাফির দায়িত্বে রয়েছেন সৌভিক বসু। ছবির সঙ্গীত পরিচালনা করছেন জয় সরকার।

শীতেই আসছে মানসী সিনহার দ্বিতীয় ছবি '৫ নম্বর স্বপ্নময় লেন’, প্রকাশ্যে চরিত্রদের লুক

চরিত্রদের লুক

শেষ আপডেট: 26 October 2024 15:51

দ্য ওয়াল ব্যুরো: ‘এটা আমাদের গল্প’ ছবি দিয়ে পরিচালনায় হাতেখড়ি হয়েছিল অভিনেত্রী মানসী সিনহার। শাশ্বত-অপরাজিতা জুটির হাত ধরে প্রায় ২ কোটি টাকার ব্যবসা করেছিল তাঁর এই প্রথম সিনেমা।

এবার আরও একবার সম্পর্কের গল্প নিয়ে আসছেন পরিচালক মানসী। পৈতৃক ভিটে পুনরুদ্ধারের জন্য দুই তুতো ভাইয়ের আবেগঘন সফরের গল্প বলবে তাঁর পরিচালিত দ্বিতীয় সিনেমা ‘৫ নম্বর স্বপ্নময় লেন’।

এই ছবিতে অভিনয় করেছেন খরাজ মুখোপাধ্যায়, অপরাজিতা আঢ্য, চন্দন সেন, অর্জুন চক্রবর্তী, অন্বেষা হাজরা, পায়েল মুখোপাধ্যায়, সায়ন সূর্য, ফাল্গুনী চট্টোপাধ্যায়ের মতো দক্ষ অভিনেতারা। সদ্য তাঁদের লুক মুক্তি পেল।  

ছবি প্রসঙ্গে পরিচালক মানসী সিনহা বলেন, 'আমি বিশ্বাস করি গল্পই আসলে প্রতিটা ছবির নায়ক-নায়িকা। দর্শকরা যে এখনও ভাল গল্প দেখতেই হলমুখো হন তার প্রমাণ পেয়েছি আমার পরিচালিত প্রথম সিনেমা ‘এটা আমাদের গল্প’ দিয়েই। ‘৫ নম্বর স্বপ্নময় লেন’ ছবিটিকেও দর্শকরা ভালবাসায় ভরিয়ে দেবেন, সেটা আমার বিশ্বাস।'

এই সিনেমার প্রযোজনায় আবারও রয়েছে শুভঙ্কর মিত্রর ধাগা প্রযোজনা সংস্থা। এই শীতেই কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘৫ নম্বর স্বপ্নময় লেন’।

মানসী সিনহার সিনেমায় এই নিয়ে দ্বিতীয়বার কাজ করছেন অপরাজিতা আঢ্য। অভিনেত্রী কথায়, 'বর্তমান সময়ে আমরা সকলেই একটু ভাল থাকা বা বিলাসবহুল জীবনযাপনের জন্য এত ছুটছি যে, আমাদের পরিবার, সম্পর্ক এবং আশেপাশের সমস্ত যোগাযোগগুলে ক্রমেই হারিয়ে ফেলছি।

তিনি আরও বলেন, 'সিনেমাটা আমাদের কাছের মানুষদের সঙ্গে ভালবাসার সম্পর্ক টিকিয়ে রাখার গল্প তুলে ধরবে। মানসীর এই সিনেমার গল্পের সঙ্গে দর্শকরাও যে একাত্মবোধ করবেন এবং ভালবাসায় ভরিয়ে দেবেন, সেটা নিয়ে আমি আশাবাদী।'

প্রসঙ্গত, ‘৫ নম্বর স্বপ্নময় লেন’ ছবির চিত্রনাট্য লিখেছেন দেবপ্রতীম দাশগুপ্ত (তাজু)। সিনেমাটোগ্রাফির দায়িত্বে রয়েছেন সৌভিক বসু। ছবির সঙ্গীত পরিচালনা করছেন জয় সরকার।


```