
শেষ আপডেট: 28 October 2023 13:39
দ্য ওয়াল ব্যুরো: লক্ষ্মী মেয়ের সংজ্ঞাটা যে ঠিক কিরকম সেই প্রশ্ন করলে যারা নিয়মিত বাংলা ধারাবাহিকের পোকা তাঁদের পক্ষে উত্তরটা দেওয়া সহজ হয়ে যায়। খুব সহজেই টিভির পর্দায় 'দীপা' অথবা 'জগদ্ধাত্রী'কে দেখিয়ে তাঁরা বলতে পারেন লক্ষ্মী মেয়ে ঠিক এমনই হওয়া উচিৎ। বাস্তবিক, এই নায়িকারা ধারাবাহিকে যেমন আদর্শ গৃহিণী হয়ে ঘর বাইরে দুইই সামলান তেমনই চ্যানেলের সমৃদ্ধির ঝুলিও ভরে ওঠে এই 'লক্ষ্মী'দের দয়ায়।