Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

৫টি নতুন সিনেমা ও শো মুক্তি পাচ্ছে শুক্রবার, কোন ওটিটিতে কোন ছবি, আগেভাগে জেনে নিন

ওটিটিতে এক গুচ্ছ সিনেমা ও ওয়েব সিরিজ আসতে চলেছে। চলতি সপ্তাহের শুক্রবার অর্থাৎ ২৯ নভেম্বর মোট ৫টি নতুন সিনেমা ও সিরিজ আসবে।

৫টি নতুন সিনেমা ও শো মুক্তি পাচ্ছে শুক্রবার, কোন ওটিটিতে কোন ছবি, আগেভাগে জেনে নিন

ফাইল চিত্র

শেষ আপডেট: 28 November 2024 17:48

দ্য ওয়াল ব্যুরো: ওটিটিতে এক গুচ্ছ সিনেমা ও ওয়েব সিরিজ আসতে চলেছে। চলতি সপ্তাহের শুক্রবার অর্থাৎ ২৯ নভেম্বর মোট ৫টি নতুন সিনেমা ও সিরিজ আসবে। সাইকোলজিক্যাল থ্রিলার এবং পলিটিক্যাল-থ্রিলার থেকে শুরু করে কমেডি এবং সায়েন্স-ফিকশন, এই সপ্তাহের উইকেন্ডে এই ছবি-সিরিজগুলি দেখা যেতেই পারে। এই সপ্তাহে স্ট্রিমিং প্ল্যাটফর্ম জুড়ে মুক্তি পাওয়া ওয়েব সিরিজ এবং চলচ্চিত্রগুলি কি কি তা জেনে নেওয়া যাক। 

দ্য ট্রাঙ্ক - নেটফ্লিক্স

সিও হিউন-জিন এবং গং ইউ অভিনীত এই কে-ড্রামাটি কিম রিও-রাইওং-এর উপন্যাস থেকে নেওয়া হয়েছে। এর গল্পটি দুই ব্যক্তিকে ঘিরে। গোটা সিরিজ জুড়েই রয়েছে রহস্যের ছোঁয়া। নেটফ্লিক্সে শুক্রবার আসতে চলেছে এই কে-ড্রামা। 

ডিভোর্স কে লিয়ে কুছ ভি করেগা - জি ফাইভ

ঋষভ চাড্ডা এবং অ্যাবিগেল পান্ডে অভিনীত, এই কমেডি ছবিটি দুই প্রতিযোগী সাংবাদিকের গল্প। দু'জনই প্রাইম টাইম নিউজ অ্যাঙ্কর হতে চায়। একে অপরকে ছাড়িয়ে যাওয়ার প্রয়াসে, তারা দুর্ঘটনাক্রমে বিয়ে করে। এই নিয়েই গোটা ছবিটি তৈরি করা হয়েছে। 

ওম্যান অফ দ্য আওয়ার - লায়ন্সগেট প্লে

আনা কেন্ড্রিক পরিচালিত সিনেমাটি একজন উচ্চাকাঙ্ক্ষী অভিনেত্রীর গল্প নিয়ে তৈরি করা হয়েছে। যিনি একটি ডেটিং শোতে যান যেখানে তিনি একটি কুখ্যাত সিরিয়াল কিলারের সঙ্গে পথ অতিক্রম করেন। পরবর্তী ঘটনাগুলি শেষ পর্যন্ত স্ক্রিনে আটকে রাখতে বাধ্য করবে। 

প্যারাসুট - ডিজনি+ হটস্টার

প্যারাসুট একটি তামিল ছবি, যা দুই ভাইবোনকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে। তারা তাদের বাবার বাইক নিয়ে বেড়াতে যায়। তাদের যাত্রা এমন একটি দুঃস্বপ্নে পরিণত হবে, যা গল্পের মূল আকর্ষণ। ডিজনি+ হটস্টার-এ শুক্রবার এটি আসতে চলেছে। 

সিকান্দার কা মুকাদ্দার - নেটফ্লিক্স

সিকান্দার কা মুকাদ্দার হল চলতি সপ্তাহের ওটিটি রিলিজের তালিকায় থাকা অন্যতম একটি সিরিজ। নীরজ পান্ডে দ্বারা নির্মিত সিনেমাটি একজন পুলিশকে নিয়ে তৈরি করা হয়েছে। দেখতে হলে নেটফ্লিক্সে চোখ রাখতে হবে। 


```