Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিশ্বকাপ জ্বরে কাঁপছে দেশ! উত্তেজনার পারদ বাড়াতে দেখতে পারেন ক্রিকেটের এই ৫ ছবি

ক্রিকেট নিয়ে বলিউডে নেহাত কম ছবি তৈরি হয়নি। তারমধ্যেই দেখে নিতে পারেন এই পাঁচটি সিনেমা।

বিশ্বকাপ জ্বরে কাঁপছে দেশ! উত্তেজনার পারদ বাড়াতে দেখতে পারেন ক্রিকেটের এই ৫ ছবি

শেষ আপডেট: 18 November 2023 17:35

দ্য ওয়াল ব্যুরো: রাত পোহালেই বিশ্বকাপ ফাইনাল। আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া। এইমুহূর্তে ক্রিকেট জ্বরে আক্রান্ত গোটা দেশ। চিন্তায় রাতের ঘুম উড়েছে। সবাই ভাবছেন শনিবারের এই রাত কীভাবে কাটবে! উপায় একটাই। ক্রিকেটের কথা এখন যাঁদের মাথায় সর্বক্ষণ ঘুরছে, তাঁরা চিন্তা দূর করতে এবং উত্তেজনা আরও একটু বাড়াতে দেখে নিতে পারেন ক্রিকেট নিয়ে বলিউডে তৈরি করা সিনেমা।

ক্রিকেট নিয়ে এদেশে কম ছবি তৈরি হয়নি। প্রথমবার বিশ্বকাপ জেতা নিয়ে যেমন সিনেমা হয়েছে (৮৩), তেমনই দেশের দ্বিতীয় একদিনের বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির বায়োপিকও হয়েছে বলিউডে। তালিকায় বেশ কিছু জীবনী নির্ভর ছবির পাশাপাশি ক্রিকেটকে কেন্দ্রে রেখে এমনই বেশ কিছু ছবি নির্মিত হয়েছে এখানে, যা বেশ অনুপ্রেরণা জোগাতে পারে। আবার চিন্তা দূর করতেও সাহায্য করতে পারে। খোঁজ রইল এমনই ৫টি ছবির।

লগান (২০০১): বলিউডের ক্রিকেট সংক্রান্ত সিনেমা নিয়ে কথা হলে আমির খানের এই ছবির নাম করতেই হবে। ‘লগান ছাড়া হিন্দি ছবির ক্রিকেট সিনেমার তালিকা সম্পূর্ণ হয় না। গল্পটি ইংরেজ আমলের ভারতবর্ষের পটভূমিকায় নির্মিত। এই লগান শব্দের অর্থ কর। এক গ্রামের বাসিন্দাদের কর দেওয়াকে কেন্দ্র করে ব্রিটিশদের সঙ্গে ক্রিকেট খেলা এবং সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে জয়—আজও দেখলে দর্শকদের রক্ত গরম হয়ে ওঠে।

কোথায় দেখবেন: অ্যামাজন প্রাইম

কাই পো চে (২০১৩): বিখ্যাত লেখক চেতন ভগতের উপন্যাস ‘দ্য ৩ মিসটেকস অফ মাই লাইফ’ অবলম্বনে অভিষেক কাপুর তৈরি করেন ‘কাই পো চে’। এটি আসলে তিন বন্ধুর গল্প, যাঁরা উঠতি খেলোয়াড়দের জন্য ক্রিকেট অ্যাকাডেমি তৈরি করেন। প্রাকৃতিক বিপর্যয়, রাজনৈতিক অস্থিরতা এবং সাম্প্রদায়িক দাঙ্গা—এসবের মধ্যে দিয়ে তাঁরা নিজেদের জীবনের আসল সত্য উপলব্ধি করতে পারেন। ক্রিকেটের মধ্যে দিয়ে জীবন দর্শন, এই ছবি দর্শকদের আজও পছন্দের।

কোথায় দেখবেন: নেটফ্লিক্স

এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি (২০১৬): নাম শুনেই বোঝা যাচ্ছে যে, ছবিটি কাকে নিয়ে নির্মিত। হ্যাঁ, ভারতীয় ক্রিকেটের অন্যতম সফল এবং সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির এই বায়োপিক আজও অনুপ্রাণিত করে। বিহার (অধুনা ঝাড়খণ্ড)-এর এক ছোট্ট শহর থেকে উত্থান, এবং তারপর ভারতীয় রেলে টিকিট কালেক্টর থেকে জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক হয়ে বিশ্বকাপ জয়—মাহির জীবন যেন সত্যিই সিনেমার মতো।

কোথায় দেখবেন: ডিজনি প্লাস হটস্টার

৮৩ (২০২১): ভারতের ক্রিকেটে প্রথম বিশ্বকাপ জয় ১৯৮৩ সালে। কিন্তু এখন যেমন ভারতীয় দলকে নিয়ে বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখেন সবাই, তখনও কি এমনই ছিল সমস্তকিছু! উত্তর, না। সেবছর টুর্নামেন্টে ভারতীয় দল ছিল আন্ডারডগ। সমর্থকরা তো ছাড়, দলের খেলোয়াড়রাই ভাবেননি যে তাঁরা বিশ্বকাপ জয় করতে পারেন। তবে অধিনায়ক কপিল দেব সেই স্বপ্ন দেখেছিলেন আর সত্যিও করেছিলেন। যার ফলে সেবছর প্রথম বিশ্বজয়ের স্বাদ পায় ভারত।

কোথায় দেখবেন: ডিজনি প্লাস হটস্টার/নেটফ্লিক্স

সাবাশ মিঠু (২০২২): আমাদের দেশের ছেলেদের মতো মেয়েরাও কোনও অংশে কম যান না। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘সাবাশ মিঠু’ সে কথাই প্রমাণ করে। ভারতের মহিলা জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন ক্যাপ্টেন মিতালি রাজের এই বায়োপিক বেশ অনুপ্রেরণামূলক। ছবিটিতে নাম ভূমিকায় অভিনয় করেছিলেন তাপসী পান্নু। বক্স অফিসে ‘সাবাশ মিঠু’ সেভাবে সফল না হলেও পরে ওটিটিতে বেশ প্রশংসিত হয়। তাই তালিকায় থাকল এই ছবিও।

কোথায় দেখবেন: নেটফ্লিক্স


```