Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পুজোর স্ক্রিনে বড় লড়াই, বুম্বা-দেব ‘কাছের মানুষ’, ‘বৌদি ক্যান্টিন’-এ পরম-শুভশ্রী

দ্য ওয়াল ব্যুরো: বাঙালির কাছে দুর্গাপুজো (Durga Puja) মানেই নতুন সব কিছু। নতুন শার্ট থেকে নতুন শাড়ি। তেমনই পুজো মানেই নতুন বাংলা ছবি রিলিজ। গত কয়েক বছরে আমরা পেরিয়ে এলাম করোনা নামক অসুরের দাপট। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক তাই পুজোয় স

পুজোর স্ক্রিনে বড় লড়াই, বুম্বা-দেব ‘কাছের মানুষ’, ‘বৌদি ক্যান্টিন’-এ পরম-শুভশ্রী

শেষ আপডেট: 9 September 2022 08:33

দ্য ওয়াল ব্যুরো: বাঙালির কাছে দুর্গাপুজো (Durga Puja) মানেই নতুন সব কিছু। নতুন শার্ট থেকে নতুন শাড়ি। তেমনই পুজো মানেই নতুন বাংলা ছবি রিলিজ। গত কয়েক বছরে আমরা পেরিয়ে এলাম করোনা নামক অসুরের দাপট। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক তাই পুজোয় সিনেমাহল ভর্তি দর্শক অন্তত এ বছর আশা করাই যায়।

এক লহমায় দেখে নেওয়া যাক পুজো ২০২২ এ কী কী বাংলা ছবি (Bengali films) আসতে চলেছে। সব কটি ছবি মুক্তি পাবে পুজো ঘিরেই। পুজোর আগে আগে।

নটী বিনোদিনীকে বড়পর্দায় আনছেন দেব! নামভূমিকায় বড় চমক

  • ছবি: কাছের মানুষ (Kacher Manush)
  • প্রযোজনা সংস্থা: দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারর্স 
  • পরিচালনা: পথিকৃৎ বসু
  • অভিনয়ে: প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, ইশা সাহা
  • শুভমুক্তি: ৩০ সেপ্টেম্বর  

দেব আর প্রসেনজিৎ, টলিউডের দুই সুপারস্টারের ছবি মানেই নতুন ভাবনায় তাক লাগানো কাজ। আর এ বছর পুজোয় আরও উপরি পাওনা দেব ও প্রসেনজিৎ এক ছবিতে।

"তোমার মৃত্যু মানেই তো আমার জীবন… দিস ইস হাউ উই আর ব্লেসড! জীবন-মৃত্যু…।" ১৯৬৪ সালে মুক্তিপ্রাপ্ত রাজেন তরফদার পরিচালিত 'জীবন কাহিনি' ছবিতে এই সংলাপ শোনা গিয়েছিল বিকাশ রায় ও অনুপ কুমারের মুখে। কাট টু  ২০২২! ফের এক জীবন ও মৃত্যুর গল্প বড় পর্দায়। ছয়ের দশকের ছবির সেই সংলাপ ফের শোনা গেল 'কাছের মানুষ' ছবির ট্রেলারে। মুখ-মুখোশের ভিড় চিনিয়ে দেবে 'কাছের মানুষ'?

Kacher Manush

পথিকৃৎ বসুর নতুন ছবি 'কাছের মানুষ'। এর আগে ‘হরিপদ ব্যান্ডওয়ালা’, ‘টোটাল দাদাগিরি’, ‘ফিদা’, ‘কে তুমি নন্দিনী’-র মতো ছবিগুলি পরিচালনা করেছেন পথিকৃৎ। তবে এবার 'কাছের মানুষ' পথিকৃতের বানানো একদম অন্যধারার ছবি।

ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব ও ইশা সাহা। দেবই এই ছবির প্রযোজক। সম্ভাবনাময় পরিচালকদের প্ল্যাটফর্ম দেন দেব এবং পুজোয় প্রমাণ হয়ে যাবে দেব এই বিষয়ে কতটা আত্মবিশ্বাসী। দেব ও প্রসেনজিৎ এক ছবিতে একসঙ্গে, যা নিয়ে পুজোয় পারদ তুঙ্গে।

  • ছবি: বৌদি ক্যান্টিন (Boudi Canteen)
  • প্রযোজনা সংস্থা: শ্যাডো ফিল্মস
  • পরিচালনা: পরমব্রত চট্টোপাধ্যায়
  • অভিনয়ে: শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও পরমব্রত চট্টোপাধ্যায়
  • শুভমুক্তি: ৩০ সেপ্টেম্বর  

'বৌদি ক্যান্টিন' একদম অভিনব ভাবনার ছবি। রান্না কোনও বোঝা নয় বরং একটা আর্ট, একটা ভালবাসা। যা দিয়ে স্বনির্ভর হওয়া যায়। এক মধ্যবিত্ত পরিবারের বধূর জীবনের বিভিন্ন টানাপোড়েন ও স্বপ্নপূরণের গল্প। বিখ্যাত শেফ, কলকাতার মেয়ে আসমা খানের জীবন অবলম্বনে তৈরি এই ছবি। ছবির পরিচালনার দায়িত্বে পরমব্রত চট্টোপাধ্যায়। সংলাপ লিখেছেন সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায়।

Boudi Canteen

মুখ্য ভূমিকায় শুভশ্রী গঙ্গোপাধ্যায়। শুভশ্রীর সঙ্গে এই ছবিতে জুটি বেঁধেছেন পরমব্রত নিজেই। এছাড়াও দুটি বিশেষ ভূমিকায় রয়েছেন সোহম চক্রবর্তী ও অনসূয়া মজুমদার। ছবির ট্রেলার আশা জাগিয়েছে।

  • ছবি: কর্ণসুবর্ণের গুপ্তধন (Karnasubarner Guptodhon)
  • প্রযোজনা সংস্থা: এসভিএফ 
  • পরিচালনা: ধ্রুব বন্দ্যোপাধ্যায় 
  • অভিনয়ে: আবির চট্টোপাধ্যায়, অর্জুন চক্রবর্তী ও ইশা সাহা
  • শুভমুক্তি: ৩০ সেপ্টেম্বর  

সোনাদা, ঝিনুক, আবির ফিরলো আবার, রহস্য কাহিনির মোড় ঘুরবে এবার। 'গুপ্তধনের সন্ধানে' এবং 'দুর্গেশগড়ের গুপ্তধন'-র বিশাল সাফল্যের পর এসভিএফ-র ব্যানারে আসতে চলেছে ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের ছবি 'কর্ণসুবর্ণের গুপ্তধন'।

Karnasubarner Guptodhon

'গুপ্তধন ফ্র্যাঞ্চাইজির' তৃতীয় ছবিতেও মুখ্য ভূমিকায় রয়েছেন আবির চট্টোপাধ্যায়, অর্জুন চক্রবর্তী ও ইশা সাহা। এই ছবিতে থাকবে কর্ণসুবর্ণের এক গৌরবময় অধ্যায়। ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন বিক্রম ঘোষ। পুজোয় ছোটদের জন্যও এ ছবি উপরি পাওনা।

  • ছবি: বিজয়া দশমী (Bijoya Dashami)
  • প্রযোজনা সংস্থা: দৃষ্টি এন্টারটেনমেন্ট
  • পরিচালনা: শৌভিক দে
  • অভিনয়ে: রজতাভ দত্ত, আরিয়ান ভৌমিক, অনিন্দ্য বন্দ্যোপাধ্যায় ও গুলশনারা খাতুন
  • শুভমুক্তি: ৩০ সেপ্টেম্বর  
Bijoya Dashami

এবার পুজোয় দর্শকদের থ্রিলার ছবি উপহার দেওয়ার দায়িত্ব নিয়ে ফেললেন পরিচালক সৌভিক দে। একঝাঁক নতুন অভিনেতাদের সঙ্গে নিয়ে সৌভিক আনছেন ‘বিজয়া দশমী’! সৌভিকের এই ছবিতেই নামীদের মধ্যে দেখা যাবে রজতাভ দত্ত, আরিয়ান ভৌমিক, অনিন্দ্য বন্দ্যোপাধ্যায় ও গুলশনারা খাতুনকে। দৃষ্টি এন্টারটেনমেন্ট প্রযোজনায় মুক্তি পাবে ‘বিজয়া দশমী’ ছবিটি।


```