Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

জলপাইগুড়ি থেকে টালিগঞ্জ হয়ে দিল্লি মসনদে পা, জন্মদিনে মিমিকে শুভেচ্ছা অঙ্কুশের

দ্য ওয়াল ব্যুরো: সকাল থেকেই শুভেচ্ছার বন্যায় ভেসে যাচ্ছে তাঁর ইনস্টা হ্যান্ডেল থেকে ফেসবুক পেজ। না, নতুন কোনও সিনেমা বা রাজনৈতিক প্রচার নয়! আজ তাঁর জন্মদিন; জীবনের ৩১টা বসন্ত পেরিয়ে পা রাখলেন ৩২-এ। জলপাইগুড়ির মেয়ে, বাংলার প্রথম সারির অভিন

জলপাইগুড়ি থেকে টালিগঞ্জ হয়ে দিল্লি মসনদে পা, জন্মদিনে মিমিকে শুভেচ্ছা অঙ্কুশের

শেষ আপডেট: 11 February 2021 11:02

দ্য ওয়াল ব্যুরো: সকাল থেকেই শুভেচ্ছার বন্যায় ভেসে যাচ্ছে তাঁর ইনস্টা হ্যান্ডেল থেকে ফেসবুক পেজ। না, নতুন কোনও সিনেমা বা রাজনৈতিক প্রচার নয়! আজ তাঁর জন্মদিন; জীবনের ৩১টা বসন্ত পেরিয়ে পা রাখলেন ৩২-এ। জলপাইগুড়ির মেয়ে, বাংলার প্রথম সারির অভিনেত্রী, রাজনীতির ময়দানের একজন খেলোয়াড় তিনি সেই মিমির জন্মদিন। অঙ্কুশ থেকে ঋতাভরী চক্রবর্তী সকলেই শুভেচ্ছাতে ভরিয়ে দিয়েছেন নায়িকাকে। 'কী করে তোকে বলবো' দিয়ে টলিউডে শুরু হয় 'অঙ্কুশ-মিমি' জুটির পথচলা। দিন যত এগিয়েছে ততই মজবুত হয়েছে দুজনের বন্ধুত্ব। অন-স্ক্রিন দর্শকদের অন্যতম পছন্দের জুটি অঙ্কুশ-মিমি, অফ স্ক্রিনও এঁদের রসায়ন বরাবরই চোখ টানে। ইন্ডাস্ট্রিতে অঙ্কুশের সবচেয়ে কাছের বন্ধুদের অন্যতম হলেন মিমি। দুজনের খুনসুটিও সবসময়ই থাকে চর্চার কেন্দ্রবিন্দুতে। অঙ্কুশ-মিমির বন্ধুত্ব-ভালবাসা-ঝগড়া সবটাই চলে সমান তালে। তবে জন্মদিনে অঙ্কুশের শুভেচ্ছায় ক্লিন বোল্ড মিমি। নায়িকার সঙ্গে একটি সুন্দর ছবি পোস্ট করে লেখেন- ‘হ্যাপি বার্থ ডে মিমি’। মিমি যদিও একটু অবাক হন এই পোস্ট দেখে, তাই লেখেন- ''বাবা! আমার ভাগ্য আজ যে কমেন্টে কিছু নেই আর ছবিটা ভালো।'' কারণ, গত বছর জন্মদিনে মিমির উদ্দেশ্যে অঙ্কুশ লিখেছিলেন-''আমি জানি তুই গোটা দুনিয়ার জন্য পরী, তবে আমার কাছে কিন্তু তুই আজীবন ড্রাকুলাই থাকবি।'' জন্মদিনকে ঘিরে নস্টালজিক হয়ে পড়েন অভিনেত্রী। শেয়ার করেন বাবা মায়ের সঙ্গে কাটানো ছোটবেলার মুহূর্তগুলোকে, যেগুলো আজও তাঁর মনে টাটকা। সেখানে কখনও বাবা, মায়ের সঙ্গে ছবি শেয়ার করতে দেখা যায় মিমিকে, আবার কখনও স্কুলের পোশাক পরে ছবি শেয়ার করতে দেখা যায় তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিনেত্রীকে। তবে আজকের জন্মদিনের মূল আকর্ষণ কিন্তু তাঁর একদিন আগে পোস্ট করা ছবির পিংক কেক আর অফ্ শোল্ডার পিংক ড্রেস, যা ইতিমধ্যেই নজর কেড়েছে নেটিজেনদের। ছবির ক্যাপশনে মনের কথা জানিয়ে তিনি লেখেন,''জীবনে যেটা চাও সেটাই কর, কারণ জীবন একটাই...'' অন্যদিকে নুসরতের বিয়েতে ঋতাভরী মিমি চক্রবর্তীর সঙ্গে যে ছবি তোলেন, সেই ছবি নিজের সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে মিমিকে জন্মদিনের শুভেচ্ছা জানান তিনি। ছবির ক্যাপশনে লেখেন, "শুভ জন্মদিন সুন্দরী। তুমি একজন শক্তিশালী মানুষ, আর তুমি জানো যে আমি তোমার পাশে সবসময় আছি। অনেক ভালবাসা।" ইতিমধ্যে এই ছবিও যথেষ্ট ভাইরাল হয়েছে, পেয়েছে বহুমানুষের শুভেচ্ছা ও ভালবাসা।

```