Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পাহাড়েই খুশি, বরফ আর টাকিলায় নিক-প্রিয়ঙ্কার খুনসুটি

দ্য ওয়াল ব্যুরো: টাটকা বিয়ের পর ওমানে একপ্রস্থ হানিমুন কাটিয়েছেন নিক-প্রিয়ঙ্কা। মাঝে মুম্বইতে ঈশা অম্বানী ও আনন্দ পিরামলের বিয়েতে যোগদান করতে ফিরেও আসেন। অম্বানী কন্যার বিয়ে সেরেই মুম্বইয়ের তাজ ল্যান্ডসে ফের এক আলো ঝলমলে সন্ধ্যা। বলিউড বন্ধ

পাহাড়েই খুশি, বরফ আর টাকিলায় নিক-প্রিয়ঙ্কার খুনসুটি

শেষ আপডেট: 28 December 2018 18:30

দ্য ওয়াল ব্যুরো: টাটকা বিয়ের পর ওমানে একপ্রস্থ হানিমুন কাটিয়েছেন নিক-প্রিয়ঙ্কা। মাঝে মুম্বইতে ঈশা অম্বানী ও আনন্দ পিরামলের বিয়েতে যোগদান করতে ফিরেও আসেন। অম্বানী কন্যার বিয়ে সেরেই মুম্বইয়ের তাজ ল্যান্ডসে ফের এক আলো ঝলমলে সন্ধ্যা। বলিউড বন্ধুদের সাদর আমন্ত্রণ জানিয়ে হই হই করে সেলিব্রেট হয় নিক-প্রিয়ঙ্কার তৃতীয় গ্র্যান্ড রিসেপশন। প্রায় এক মাস ধরে চলতে থাকা বিয়ের পর্ব মিটিয়ে তারকা জুটি এখন নিশ্চিন্তে ছুটি কাটাচ্ছেন পাহাড়ের কোলে। পাহাড়ি ঠাণ্ডা আর টাকিলায় চুমুক দিয়ে বেশ জমে উঠেছে প্রেম। তারকা দম্পতি আপাতত সুইৎজারল্যান্ডে। কাপল স্কি ভ্যাকেশনে নিক-প্রিয়ঙ্কার সঙ্গে রয়েছেন নিকের ভাই জো জোনাস ও তাঁর বান্ধবী অভিনেত্রী সোফি টার্নারও। অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে হানিমুনের তাজা ছবি পোস্টও করে দিয়েছেন নায়িকা। দুষ্টু-মিষ্টি প্রেমের মুহূর্ত শেয়ার করে নায়িকা লিখেছেন, "পাহাড়েই সেরা আনন্দ।" https://twitter.com/priyankachopra/status/1079046518819172352 https://www.instagram.com/p/Br-TnABBErn/?utm_source=ig_web_copy_link তারকা দম্পতির পাহাড়ি প্রেমের ছবিতে ইতিমধ্যেই লাইকের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। ফটাফট রিটুইট করে দম্পতিকে শুভেচ্ছাও জানিয়েছেন অনেক ভিউয়ার। সাম্প্রতিক সময়ের হাই প্রোফাইল তারকা বিয়ের মধ্যে দীপিকা-রণবীরের পরই নেটিজেনদের নজরে ছিলেন নিক-প্রিয়ঙ্কাই। যোধপুরের উমেদ ভবনে গ্ল্যামারাস বিয়ের পর একের পর এক রিসেপশন পার্টি দিয়ে গেছেন যুগলে। দিল্লির রিসেপশন পার্টিতে হাজির ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মুম্বইয়ের রিসেপশনে ছিল চাঁদের হাট। রণবীর সিংহ, দীপিকা পাড়ুকোন, অনুরাগ কাশ্যপ, পরিণীতি চোপ়ড়া, জাহ্নবী কপূর, অনুষ্কা শর্মা— বলি মহলের প্রায় সব তারকাই হাজির ছিলেন। বলিউড স্টাইলে নেচে আসর জমিয়ে দিয়েছিলেন সকলে। রাজকীয় রিসেপশনে টলিউড থেকে আমন্ত্রণ পেয়েছিলেন পল্লবী চট্টোপাধ্যায়।

```