Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হৃদরোগেই মৃত্যু সিদ্ধার্থ শুক্লর? কেন ঘুম ভাঙল না? জানাবে আজ ময়নাতদন্তের রিপোর্ট

দ্য ওয়াল ব্যুরোঃ বলিউডকে কাঁদিয়ে মাত্র ৪০ বছর বয়সেই বিদায় নিয়েছেন সিদ্ধার্থ শুক্ল (Sidhharth Sukla)। বিগ বস জয়ী এই অভিনেতার মৃত্যু (death) শোকের সঙ্গে সঙ্গে বি-টাউনকে স্তম্ভিত করে দিয়েছে। এত কম বয়সে কীভাবে হার্ট অ্যাটাক (Heart Attack) হল সি

হৃদরোগেই মৃত্যু সিদ্ধার্থ শুক্লর? কেন ঘুম ভাঙল না? জানাবে আজ ময়নাতদন্তের রিপোর্ট

শেষ আপডেট: 3 September 2021 02:56

দ্য ওয়াল ব্যুরোঃ বলিউডকে কাঁদিয়ে মাত্র ৪০ বছর বয়সেই বিদায় নিয়েছেন সিদ্ধার্থ শুক্ল (Sidhharth Sukla)। বিগ বস জয়ী এই অভিনেতার মৃত্যু (death) শোকের সঙ্গে সঙ্গে বি-টাউনকে স্তম্ভিত করে দিয়েছে। এত কম বয়সে কীভাবে হার্ট অ্যাটাক (Heart Attack) হল সিদ্ধার্থ শুক্লর? কেনই বা হল? মাত্র চল্লিশে হার্ট অ্যাটাকে মৃত্যু সিদ্ধার্থের, কেন কম বয়সীরা আক্রান্ত হচ্ছেন হৃদরোগে হৃদরোগে আক্রান্ত হয়ে সিদ্ধার্থ শুক্লর মৃত্যু কীভাবে হয়েছে তা নিয়ে ময়নাতদন্তের (Post Mortem) জন্য ডাক্তারদের একটি বেঞ্চ গঠন করা হয়েছে। সেখানে তিন জন ডাক্তার রয়েছেন। তাঁরা আজই তদন্তের রিপোর্ট জমা দেবেন। মুম্বইয়ের কুপার হাসপাতালে বৃহস্পতিবার সকালে নিয়ে যাওয়া হয়েছিল সিদ্ধার্থ শুক্লকে। সেখানে তাঁকে দেখে ডাক্তাররা জানান আগেই মৃত্যু হয়েছে অভিনেতার। আদৌ এই মৃত্যুর কারণ হার্ট অ্যাটাক কিনা, এর পিছনে অন্য কোনও কারণ লুকিয়ে আছে কিনা তা ময়নাতদন্তের পরেই জানা যাবে বলে খবর হাসপাতাল সূত্রে। ময়নাতদন্তের পর আজ শুক্রবার সকাল ৯টায় সিদ্ধার্থ শুক্লর মরদেহ হাতে পাবেন তাঁর পরিবারের লোকজন। সিদ্ধার্থ শুক্লর মৃত্যু হৃদরোগেই হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গিয়েছিল। তিনি গত রাতে ঘুমের পর সকালে আর ওঠেননি। তাঁর শরীরও বেশ খারাপ ছিল। কিন্তু হার্ট অ্যাটাক কিনা তা নিয়ে জল্পনা দানা বাঁধতে শুরু করে। জানা যায়, আগের দিন রাতে অভিনেতার গাড়ির কাঁচ ভেঙেছিল। কেন তা ভাঙল  তা নিয়েও প্রশ্ন উঠেছে। বিগ বস ১৩-তে বিজয়ী হয়েছিলেন সিদ্ধার্থ শুক্ল। তিনি বালিকা বধূ ধারাবাহিকে অভিনয়ের জন্য খ্যাতি পেয়েছিলেন। সাবধান ইন্ডিয়া-তে সঞ্চালকের ভূমিকাও পালন করেছিলেন তিনি। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রি। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```