Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

লাক্স-সুন্দরীদের সঙ্গে একটা সন্ধ্যা, স্মৃতির পথে হাঁটলেন শাহরুখ

দ্য ওয়াল ব্যুরো: বাথটবে দু’হাত প্রসারিত করে বসে আছেন বলি বাদশা। ভেজা চুল,ভেজা মুখ-চোখেও ফুটে উঠেছে স্নিগ্ধতা। বাথটবের জলে তাঁর শরীর ছুঁয়ে খেলা করে বেড়াচ্ছে নানা রঙের গোলাপের পাপড়ি। আর বাথটবের একেবারে ধার ঘেঁষে নায়কের শরীর হাল্কা স্পর্শ কর

লাক্স-সুন্দরীদের সঙ্গে একটা সন্ধ্যা, স্মৃতির পথে হাঁটলেন শাহরুখ

শেষ আপডেট: 28 August 2018 18:30

দ্য ওয়াল ব্যুরো: বাথটবে দু’হাত প্রসারিত করে বসে আছেন বলি বাদশা। ভেজা চুল,ভেজা মুখ-চোখেও ফুটে উঠেছে স্নিগ্ধতা। বাথটবের জলে তাঁর শরীর ছুঁয়ে খেলা করে বেড়াচ্ছে নানা রঙের গোলাপের পাপড়ি। আর বাথটবের একেবারে ধার ঘেঁষে নায়কের শরীর হাল্কা স্পর্শ করে দাঁড়িয়ে রয়েছেন শিফন শোভিতা লাস্যময়ী সুন্দরীরা। ‘লাক্স সোপ’-এর এই অ্যাড ক্যাম্পেন বহু বছরের পুরনো। তবে, সুন্দরীদের ঘেরাটোপে রূপকথার সেই স্নান বোধহয় বলি বাদশা শাহরুখ খান আজও ভুলতে পারেননি। সম্প্রতি নিজের টুইটার হ্যান্ডেলে করিনা, করিশ্মা ও শর্মিলা ঠাকুরের সঙ্গে একটি ছবি পোস্ট করে শাহরুখ লিখেছেন, ‘‘এই রুচিশীল রমণীদের সঙ্গে কাটানো একটি সন্ধ্যা বড়ই মনোরম। এই সব কিছুই লাক্সের দৌলতে বাথটবে স্নান করার সুফল। ’’ https://twitter.com/iamsrk/status/1034752739186761733 শাহরুখের সৌন্দর্যের পিছনে লাক্সের অবদান কতটা জানা নেই, তবে লাক্সের দৌলতে বলি ডিভাদের সঙ্গে মনোরম একটা সন্ধ্যা কাটিয়ে বেশ খোশ মেজাজেই রয়েছেন বলি বাদশা। টুইটারে ফটাফট ছবি পোস্ট করে সেই বার্তাও দিয়েছেন তাঁর ভক্তদের। স্টাইলিস্ট করিনা হোক বা ‘সাপনো কি রানি’ শর্মিলা— রূপের জৌলুষে কমতি যান না কেউই। https://www.youtube.com/watch?v=1SwzNd2lIdc শ্রীদেবী থেকে মাধুরী, তব্বু থেকে রবিনা টেন্ডন, হালে করিনা, ক্যাটরিনা ‘লাক্স’ এর বিজ্ঞাপনে মুখ দেখাননি এমন বলি সুন্দরী খুব কমই আছেন। গোলাপের পাপড়ি মোড়া রাস্তা দিয়ে হেঁটে এসে বাথটবে লাস্যময়ীদের স্নান— এটাই ‘লাক্স সোপ’-এর মাস্টার স্ট্রোক। তবে নায়িকারাই প্রধাণত লাক্স-খ্যাত বিজ্ঞাপনের প্রধান মুখ। সুন্দরীদের ঘেরাটোপ এড়িয়ে সেখানে প্রবেশের অধিকার রোমান্সের-বাদশা শাহরুখকেই প্রথম দেওয়া হয়। হেমা মালিনী, শ্রীদেবী, করিনা কপূর এবং জুহি চাওলার মতো সুন্দরীদের সঙ্গে কাটানো বাথটবের ওই ‘কোয়ালিটি টাইম’ শাহরুখ কেন কোনও মহাপুরুষের পক্ষেই ভোলা সম্ভব নয়!

```