Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রুবি রায় থেকে ভোকাট্টা! রূপঙ্করের সঙ্গীত জীবনের ২৫ বছর উদযাপনে যেন চাঁদের হাট

দ্য ওয়াল ব্যুরো: দেখতে দেখতে সঙ্গীত জীবনের ২৫ বছর পূর্ণ করলেন জাতীয় পুরস্কার জয়ী সঙ্গীত শিল্পী রূপঙ্কর বাগচী। এই ২৫ বছরে তিনি রুবি রায়, প্রিয়তমা, ভোকাট্টা তোমার ভালবাসা এবং ও আমার বৌদিমণির মতো অজস্র আধুনিক বাংলা জনপ্রিয় গান শ্রোতাদের

রুবি রায় থেকে ভোকাট্টা! রূপঙ্করের সঙ্গীত জীবনের ২৫ বছর উদযাপনে যেন চাঁদের হাট

শেষ আপডেট: 5 July 2023 14:42

দ্য ওয়াল ব্যুরো: দেখতে দেখতে সঙ্গীত জীবনের ২৫ বছর পূর্ণ করলেন জাতীয় পুরস্কার জয়ী সঙ্গীত শিল্পী রূপঙ্কর বাগচী। এই ২৫ বছরে তিনি রুবি রায়, প্রিয়তমা, ভোকাট্টা তোমার ভালবাসা এবং ও আমার বৌদিমণির মতো অজস্র আধুনিক বাংলা জনপ্রিয় গান শ্রোতাদের উপহার দিয়েছেন। তাঁর সুপারহিট গানের তালিকা দীর্ঘ। আধুনিক বেসিক অ্যালবাম থেকে শুরু করে সিনেমার গান সবেতেই রূপঙ্করের স্বচ্ছন্দ বিচরণ। 'জাতিস্মর' ছবির ‘এ তুমি কেমন তুমি’ গানের জন্য তিনি পেয়েছেন জাতীয় পুরস্কার। দীর্ঘ চলার পথে কত গান, নাম,যশ, খ্যাতি, সম্মান এমনকি সমালোচনা সবেরই সম্মুখীন হয়েছেন এই শিল্পী। সম্প্রতি তাঁর সঙ্গীত জীবনের ২৫ বছর উদযাপনে দ্য ড্রিমার্স থেকে মুক্তি পেল তাঁর কণ্ঠে নতুন গান ‘পঁচিশের গান’। এগানের কথা ও সুর সুদীপ্ত চন্দর। আয়োজনে মাধুর্য মুখোপাধ্যায়। নিবেদনে শ্যাম সুন্দর কোং জুয়েলার্স।

গানের আনুষ্ঠানিক উদ্বোধনে এদিন চ্যাপ্টার টু রেস্তোরাঁয় উপস্থিত ছিলেন রূপঙ্কর ছাড়াও শিল্পী পত্নী চৈতালি লাহিড়ী বাগচী, মহুল বাগচী, পন্ডিত প্রদ্যুৎ মুখোপাধ্যায়, লোপামুদ্রা মিত্র, সুদীপ্ত চন্দ প্রমুখ। বাংলা গানের জগতে রূপঙ্কর বাগচী এক বিশেষ নাম। তিনি তৈরি করেছিলেন গানের দল ইউনিসন। ভোকাল হারমনির উপর কাজ করা ছিল তাঁদের মূল লক্ষ্য। গানের পাশাপাশি তিনি অভিনয়ও করেন। এছাড়াও নাটকেও রয়েছে তাঁর অবাধ বিচরণ। কৃষ্টিপটুয়া নাটকের দলে তিনিই মূল কান্ডারি। এই দলের উল্লেখযোগ্য নাটক 'হীরালালের বায়োস্কোপ', 'চাঁদমারি'।

আনুষ্ঠানিক উদ্বোধনে রূপঙ্কর বাগচী বললেন, 'আমি খুব খুশি যে আমার জার্নি নিয়ে এরকম একটা গান প্রকাশ পেল। করোনাকালে আমার গানের জগতে ২৫ বছর পূর্ণ করেছে। সেই সময় কিছুই করা সম্ভব হয়নি। লকডাউনের সময় সুদীপ্তর কথায় ও সুরে 'গান পাহাড়' নামে পাহাড়ের গান আমি গেয়েছি যা ডিজিটালি প্রকাশিত হয়। সংস্কৃতি এবং মিউজিক বিষয়ক অনুষ্ঠানে দ্য ড্রিমার্স একটি বিশেষ নাম। সুদীপ্ত সেটাকে মনে রেখে সুন্দর কাজটা করেছেন। আমি খুবই আপ্লুত। 'পঁচিশের গান'-এর মূল ভাবনা কথা ও সুর সুদীপ্তর যা সত্যিই হৃদয়গ্রাহী। আগামী দিনে ওঁর সঙ্গে আরও কাজ করার আগ্রহ রইল।'

প্রসঙ্গের রেশ টেনে গীতিকার সুরকার সুদীপ্ত চন্দ জানালেন, 'আমার কথায় প্রথম রূপঙ্করের গান 'চলো হারাই'। লকডাউনের সময় পাহাড়ের গান আমার কথায় ও সুরে রূপঙ্কর গেয়েছেন। এটি নিয়ে আমি তিনটি কাজ রূপঙ্করের সঙ্গে করলাম। আগামী দিনেও রূপঙ্করকে নিয়ে আরও অনেক কাজ করার ইচ্ছে রয়েছে আমার।' সেই উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এদিন শিল্পীর মিউজিকাল জার্নিকে কুর্নিশ জানানো হয়।

কৃতি এবার প্রযোজকও! কাজলের সঙ্গে জুটি বাঁধছেন ৮ বছর পর


```