Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

'এলএসডি' মুক্তির ২৪ ঘণ্টা আগে সেন্সর নিয়ে জটিলতা! রাজনৈতিক কারণেই হেনস্থা, দাবি সোহমের

দ্য ওয়াল ব্যুরো: আগামিকাল, শুক্রবার ছবি মুক্তি। তার ২৪ ঘণ্টা আগেও সোহম চক্রবর্তী (Soham Chakraborty) ও সায়নী ঘোষ (Sayani Ghosh) অভিনীত ছবি 'এলএসডি' (LSD)-র সেন্সর সার্টিফিকেট (censor board) নিয়ে চলল টালবাহানা। এমনই অবস্থা হয়ে দাঁড়িয়েছিল যে

'এলএসডি' মুক্তির ২৪ ঘণ্টা আগে সেন্সর নিয়ে জটিলতা! রাজনৈতিক কারণেই হেনস্থা, দাবি সোহমের

শেষ আপডেট: 9 February 2023 10:18

দ্য ওয়াল ব্যুরো: আগামিকাল, শুক্রবার ছবি মুক্তি। তার ২৪ ঘণ্টা আগেও সোহম চক্রবর্তী (Soham Chakraborty) ও সায়নী ঘোষ (Sayani Ghosh) অভিনীত ছবি 'এলএসডি' (LSD)-র সেন্সর সার্টিফিকেট (censor board) নিয়ে চলল টালবাহানা। এমনই অবস্থা হয়ে দাঁড়িয়েছিল যে, ছবি মুক্তিই পিছিয়ে দিচ্ছিলেন নির্মাতারা। তবে শেষ অবধি জানা গেল, নির্ধারিত দিনেই সিনেমা হলে মুক্তি পাবে সায়ন্তন ঘোষাল পরিচালিত 'এলএসডি'।

‘সোহম’স এন্টারটেনমেন্ট’-এর তরফে প্রথমে জানানো হয়েছিল, ছবির বেশ কিছু সংলাপ এবং গান নিয়ে বহু আগেই আপত্তি দেখিয়েছিল সেন্সর বোর্ড কর্তৃপক্ষ। সেই কথা মতো দৃশ্য এবং সংলাপগুলিতে পরিবর্তন আনা হয়। অভিযোগ, এরপরেও নাকি ছাড়পত্র নিয়ে গড়িমসি করেছে সেন্সর বোর্ড। তার ফলে ছবি মুক্তি বাতিলের কথা ঘোষণা করে দিয়েছিল নির্মাতা সংস্থা।

এই নিয়ে বৃহস্পতিবার বিকাল চারটের সময় প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠকও ডাকেন প্রযোজক সোহম চক্রবর্তী। যদিও পরে শোনা যায়, এই সাংবাদিক বৈঠকের খবর ছড়িয়ে পড়ার কয়েক মিনিটের মধ্য়েই সেন্সর বোর্ডের তরফে অনলাইনে সার্টিফিকেট এসে পৌঁছয় প্রযোজনা সংস্থার হাতে। তবে এত দেরি করে সার্টিফিকেট দেওয়ার কারণে অনেক প্রেক্ষাগৃহ পায়নি সিনেমাটি। এমনকী জায়গা হয়নি নন্দনেও।

এরপরই রাগে ফুঁসে উঠেছেন ছবির প্রযোজক তথা অভিনেতা সোহম চক্রবর্তী। সূত্রের খবর, ঘনিষ্ঠ মহলে তিনি দাবি করেছেন যে, রাজনৈতিক কারণেই এভাবে হেনস্থা করা হচ্ছে সেন্সর বোর্ডের তরফে। নিজেদের স্বার্থ চরিতার্থ করতে কেউ বা কারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে সেন্সর বোর্ডকে ব্যবহার করছে। সোহমের মতে, রাজনৈতিক মতাদর্শ এক একজনের এক একরকম হতেই পারে। কিন্তু সিনেমা থেকে রাজনীতিকে দূরে রাখাই মঙ্গল।

(এই বিষয়ে প্রতিক্রিয়া জানতে অভিনেতা সোহম চক্রবর্তীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিল 'দ্য ওয়াল'। তবে দু'বার তাঁর ফোন বেজে বেজে কেটে যায়। পরবর্তীতে তাঁর প্রতিক্রিয়া পাওয়া গেলে প্রতিবেদনে জুড়ে দেওয়া হবে।)

নটি বিনোদিনী রুক্মিনী, গিরিশ ঘোষ কৌশিক! ঐতিহাসিক চরিত্র নিয়ে নতুন ছবি, রয়েছেন মীরও


```