লাল-সবুজ শাড়িতে সেজেছে ছোট্ট আরাধ্যা, ফুশিয়া পিঙ্ক পোশাকে নজর কাড়লেন ঐশ্বর্যাও
দ্য ওয়াল ব্যুরো: লাল-সবুজ শাড়িতে সেজেছে ছোট্ট আরাধ্যা। কপালে টিপ, ঘন কাজল, গাঢ় লিপস্টিক আর মাথার খোঁপায় সাদা ফুল----সব মিলিয়ে একদম নিখুঁত এথনিক সাজ। সাবেকি সাজেই স্কুলের বার্ষিক অনুষ্ঠানে জমিয়ে পারফর্ম করেছে আরাধ্যা বচ্চন।
এদিনের অনুষ্ঠানে
শেষ আপডেট: 21 December 2019 10:54
দ্য ওয়াল ব্যুরো: লাল-সবুজ শাড়িতে সেজেছে ছোট্ট আরাধ্যা। কপালে টিপ, ঘন কাজল, গাঢ় লিপস্টিক আর মাথার খোঁপায় সাদা ফুল----সব মিলিয়ে একদম নিখুঁত এথনিক সাজ। সাবেকি সাজেই স্কুলের বার্ষিক অনুষ্ঠানে জমিয়ে পারফর্ম করেছে আরাধ্যা বচ্চন।
এদিনের অনুষ্ঠানে আরাধ্যার গলায় এক সুন্দর আবৃত্তি শোনা যায়। আরাধ্যর আবৃত্তিতে উঠে এল এক নতুন পৃথিবী তৈরি করার কথা, যেখানে মহিলারা সুরক্ষিত থাকবে। পুরুষদের পাশাপাশি কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারবে। তাঁদের আওয়াজকে দমিয়ে রাখা হবে না। যেখানে 'নির্ভয়া কাণ্ড'-এর মতো কোনও হিংস্র, ঘৃণ্য ঘটনা ঘটবে না। আবৃত্তির পর সহপাঠীদের সঙ্গে রবীন্দ্রনাথের 'ওরে গৃহবাসী' গানের সঙ্গে নাচতেও দেখা গেল আরাধ্যাকে।
নাতনির স্কুলের অনুষ্ঠান বলে কথা আর দাদু আসবেন না তাই কখনও হয় নাকি। তারকা নাতনির পারফরম্যান্স দেখতে শুক্রবার আরাধ্যার স্কুলে হাজির ছিলেন অমিতাভ বচ্চনও। এসেছিলেন অভিষেক বচ্চন, শ্বেতা নন্দা এবং ঐশ্বর্যা রাইয়ের মা বৃন্দা রাইও। আরাধ্যার স্কুলের অনুষ্ঠানে বচ্চন পরিবার ছাড়াও সামিল হয়েছিলেন বলিউডের প্রথম সারির অনেকেই। গৌরীকে সঙ্গে নিয়ে হাজির ছিলেন শাহরুখ খান। এসেছিলেন হৃতিক রোশন, রবিনা ট্যান্ডন এবং ফারহা খান। এই তারকাদের অনেকেরই সন্তানরা পড়ে আরাধ্যারই স্কুলে।

শাড়ি পরে ছোট্ট আরাধ্যাকে লাগছিল দারুণ মিষ্টি। তবে মেয়ের পাশাপাশি ভারতীয় সাজে নজর কেড়েছিলেন ঐশ্বর্যাকেও। ফুশিয়া পিঙ্ক কালারের সালোয়ার-কামিজ আর দোপাট্টায় ঐশ্বর্যার লুক দেখে মুগ্ধ নেটিজেনরা। সারাক্ষণ মেয়ে আরাধ্যার সঙ্গেই ছিলেন রাই সুন্দরী। অনুষ্ঠান শুরু হওয়ার আগে আরাধ্যার কী কী প্রয়োজন সেদিকে তীক্ষ্ণ নজর ছিল ঐশ্বর্যার। সেলিব্রিটি হওয়ার পাশাপাশি তিনি যে একজন দক্ষ মা সেকথা প্রতিমুহূর্তে বুঝিয়ে দিচ্ছিলেন রাই সুন্দরী।
এমনিতেই এই সেলেব মা-মেয়ের জুটি নেট দুনিয়ায় বরাবরই বিখ্যাত। এর আগে কান ফিল্ম ফেস্টিভ্যালের রেড কার্পেটেও ঐশ্বর্যার সঙ্গী হয়েছিল আরাধ্যা। শুধু তাই নয়। মায়ের পোশাকের সঙ্গে তাল মিলিয়ে সাজগোজও করেছিল ছোট্ট আরাধ্যা। কাজের জন্য বিদেশ সফরে গেলেও বেশিরভাগ সময়েই ঐশ্বর্যার সঙ্গী হয় আরাধ্যা। মেয়েকে ছাড়া যে একমুহূর্তও থাকতে পারেন না মা। তাই ফ্যাশন শোয়ের র্যাম্প হোক বা ভ্যাকেশন মোড, সব জায়গাতে আরাধ্যাই রাই সুন্দরীর পছন্দের সঙ্গী।