দ্য ওয়াল ব্যুরো: কয়েক দিন আগেই প্রয়াত হয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী। তাঁকে শ্রদ্ধা জানাতে প্রাক্তন প্রধানমন্ত্রীর সঙ্গে নিজের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করলেন অভিনেত্রী ঐশ্বর্যা রাই। ২০০২ সালে বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী ছিলেন, তখন তাঁর সঙ্গে মুখোমুখি সাক্ষাতের সুযোগ হয়েছিল এই অভিনেত্রীর।
ইনস্টাগ্রামে সেই মুহূর্তটাই শেয়ার করেছেন ঐশ্বর্যা রাই। তখন সদ্য বলিউডে পা রেখেছেন তিনি। ছবিতে বেশ হাসিখুশি দেখা গিয়েছে দু'জনকেই।
https://www.instagram.com/p/Bmp8pawljKf/?hl=en&taken-by=aishwaryaraibachchan_arb