Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রোহমানের সঙ্গেই রো(হ)মান্স করছি আমি', রোমান্টিক উত্তর সুস্মিতার

দ্য ওয়াল ব্যুরো: ঝোলা থেকে তাহলে বেড়াল বেরিয়েই পড়ল। গুঞ্জন, জল্পনা, আড়াল-আবডালে টিপ্পনী, সবকিছুর ইতি টেনে দৃপ্ত কণ্ঠে বিয়াল্লিশের রমণী ঘোষণা করে দিলেন, বছর সাতাশের রোহমান শালের সঙ্গেই ডেট করছেন তিনি। আর বিয়ের যে খবরটা উড়ছে সেটা জাস্ট এক

রোহমানের সঙ্গেই রো(হ)মান্স করছি আমি', রোমান্টিক উত্তর সুস্মিতার

শেষ আপডেট: 9 November 2018 18:30

দ্য ওয়াল ব্যুরো: ঝোলা থেকে তাহলে বেড়াল বেরিয়েই পড়ল। গুঞ্জন, জল্পনা, আড়াল-আবডালে টিপ্পনী, সবকিছুর ইতি টেনে দৃপ্ত কণ্ঠে বিয়াল্লিশের রমণী ঘোষণা করে দিলেন, বছর সাতাশের রোহমান শালের সঙ্গেই ডেট করছেন তিনি। আর বিয়ের যে খবরটা উড়ছে সেটা জাস্ট একটা গুজব, আপাতত প্রেমিক রোহমানের সঙ্গে মধুর সময় কাটাচ্ছেন তিনি। বিন্দাস মুডে তিনি এখন রোমান্সে ব্যস্ত, থুড়ি রোহমানের সঙ্গে 'রো(হ)মান্সিং'-এ ব্যস্ত। তিনি সুস্মিতা। বিশ্বসুন্দরীর মুকুট থেকে বলিউডের জার্নি, কোনওটাই মসৃণ ছিল না তাঁর কাছে। একের পর এক সম্পর্কে জড়িয়েছেন। বিতর্কের জন্ম দিয়েছেন। সিঙ্গল মাদার হওয়ার সাহস দেখিয়ে নিন্দুকের মুখ বন্ধ করেছেন। কোনও কিছুকেই তোয়াক্কা না করে নিজের সিদ্ধান্তে অবিচল থাকাটা সুস্মিতার একটা বিশেষ ট্রেন্ড। সেখানে নাক গলাতে সাহস পায় না মিডিয়ার ফ্ল্যাশ লাইটও। তবে, বছর বিয়াল্লিশে এসে নিজের অদূরে বানিয়ে রাখা ঘেরাটোপ একটু একটু করে উন্মোচন করে দিচ্ছেন নায়িকা। প্রকাশ্যেই প্রেমিকের হাত ধরে হেঁটে মৃদু হেসে গসিপের মশলা তুলে দিচ্ছেন খোদ নেটিজেনদের হাতেই। কখনও সামান্য আড়াল, আবার কখনও সামনেই রোহমানের সঙ্গে সম্পর্ক নিয়ে হালকা ইঙ্গিতও দিচ্ছেন। তাহলে কি স্বামী, সন্তান নিয়ে সংসারে মন দেওয়ারই সিদ্ধান্ত নিয়েছেন নায়িকা? ইনস্টাগ্রামে সম্প্রতি রোহমানের সঙ্গে ছবি শেয়ার করে 'লাভ' লিখেছেন। সুস্মিতার দুই মেয়ের সঙ্গে সময় কাটাতেও দেখা গেছে রোহমানকে। নাম প্রকাশে অনিচ্ছুক সুস্মিতার এক ঘনিষ্ঠ বন্ধু মিডিয়াকে জানিয়েছেন, দু'মাসেরও বেশি সুস্মিতা ও রোহমান ডেট করছেন। একটা ফ্যাশন শো-তে দেখা হয় দু'জনের। তার পর ধীরে ধীরে গড়ে ওঠে সম্পর্ক। ইতিমধ্যেই রোহমান সুস্মিতাকে প্রোপোজ করেছেন। সুস্মিতা সে প্রস্তাবে সাড়াও দিয়েছেন। এ বার হয়তো বিয়ের প্ল্যান করতে পারেন দু'জনে। সেটা আগামী বছরেও হতে পারে। https://www.instagram.com/p/Bp_3cqVnEon/?utm_source=ig_web_copy_link রণদীপ হুডা, বিক্রম ভাট থেকে ক্রিকেটার ওয়াসিম আক্রম, নানা সময় সম্পর্ক নিযে গুজবে জড়িয়েছেন সুস্মিতা। অবশ্য সে সব গুজবে খুব একটা কান পাতেননি তিনি। প্রকাশ্যে তেমন ভাবে মুখ খুলতেও দেখা যায়নি নায়িকাকে। তবে এ বারের ব্যাপারটা কিঞ্চিৎ আলাদা। সোশ্যাল মিডিয়ায় ঘনিষ্ঠ ছবি ও হ্যাশট্যাগ লাভ দিয়ে আগেই বুঝিয়ে দিয়েছেন কিছু তো রসায়ন রয়েছে দু'জনের মধ্যে। তবে বিয়েটা যে করছেনই সে বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন নায়িকা। বরং প্রেমিকের সঙ্গে রোমান্সেই তিনি যে এখন বেশি আগ্রহী সেটা আকারে ইঙ্গিতে বেশ বুঝিয়ে দিয়েছেন। https://www.instagram.com/p/Bp2gU0Qn07D/?utm_source=ig_web_copy_link সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে ফিটনেস নিয়ে নতুন ভিডিও আপলোড করেছেন সুস্মিতা। ফিটনেস ফ্রিক সুস্মিতা এটা হামেশাই করে থাকেন। কিন্তু, এ বার তাতে রয়েছে চমক। ক্যাপশনে নায়িকা লিখেছেন, যতই গুজব হোক, আর যাই হোক, এখনও তিনি অবিবাহিত আর রোহমানের সঙ্গে 'রো(হ)মান্স' করছেন।

```