Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

৫২ বছরেও টানটান যৌবন, পদ্মলক্ষ্মী হারাচ্ছেন বয়সকে, রুশদির প্রাক্তন স্ত্রীকে চিনুন ১০ তথ্যে

দ্য ওয়াল ব্যুরো: বিনোদনের জগতে ভারতীয় তারকার বিদেশে উজ্জ্বল কেরিয়ারের প্রসঙ্গ উঠলেই অনেকেরই মনে পড়ে প্রিয়াঙ্কা চোপড়ার নাম। তবে পিগি চপস ছাড়াও ভারতীয় বংশোদ্ভুত মার্কিন তারকার মধ্যে পদ্মলক্ষ্মীর কেরিয়ার গ্রাফ ঈর্ষনীয়। ৫২ বছর বয়সি এই তারকা সম

৫২ বছরেও টানটান যৌবন, পদ্মলক্ষ্মী হারাচ্ছেন বয়সকে, রুশদির প্রাক্তন স্ত্রীকে চিনুন ১০ তথ্যে

শেষ আপডেট: 5 May 2023 08:57

দ্য ওয়াল ব্যুরো: বিনোদনের জগতে ভারতীয় তারকার বিদেশে উজ্জ্বল কেরিয়ারের প্রসঙ্গ উঠলেই অনেকেরই মনে পড়ে প্রিয়াঙ্কা চোপড়ার নাম। তবে পিগি চপস ছাড়াও ভারতীয় বংশোদ্ভুত মার্কিন তারকার মধ্যে পদ্মলক্ষ্মীর কেরিয়ার গ্রাফ ঈর্ষনীয়। ৫২ বছর বয়সি এই তারকা সম্প্রতি হইচই ফেলে দিয়েছেন তাঁর নতুন স্যুইম স্যুট অবতারে।

রইল পদ্মলক্ষ্মীর বিষয়ে ১০টি অজানা তথ্য (10 information about Padmalakshmi)

মডেলিং

Padma Lakshmi's Red Cutout Bikini | POPSUGAR Fashion


পদ্মলক্ষ্মীর কেরিয়ার শুরু হয়েছিল ভারতে থাকতেই। প্যারিস, মিলান এবং নিউ ইয়র্কের একাধিক ফ্যাশন শোতে অংশ নেন তিনি। ২১ বছর বয়সে কেরিয়ার শুরু করেন এই তারকা। তবে, ৫২ বছর বয়সেও যে মডেলিংয়ে একই রকম চৌকস রয়েছেন তিনি তাঁর প্রমাণ দিয়েছেন সম্প্রতি। স্পোর্টস ইলাস্ট্রেটেড পত্রিকায় তাঁর সোনালি বিকিনির ছবি সাড়া ফেলেছে সব মহলেই।

সঞ্চালক

Padma Lakshmi: Why I stayed silent about being raped - BBC News


আমেরিকার অন্যতম জনপ্রিয় রান্নার শো ‘টপ শেফ’-এর ১৮টি সিজনে সঞ্চালনার দায়িত্ব সামলেছেন পদ্মলক্ষ্মী। তাঁর সঞ্চালনার গুণেই সিজন ৬ পেয়েছিল এমি পুরস্কার। তাছাড়া ২০০৯ এবং ২০২০ সালে তিনি নিজেও সেরা সঞ্চালকের পুরস্কার জিতে নিয়েছিলেন।

প্রযোজক

Padma Lakshmi: 'Nobody wants to talk about their vagina. But I was so  angry' | Food | The Guardian


সঞ্চালনার পাশাপাশি, প্রযোজকের ভুমিকাতেও নিজের ছাপ রেখেছেন পদ্মলক্ষ্মী। ‘টপ শেফ’ এবং ‘টেস্ট দ্য নেশন উইথ পদ্মলক্ষ্মী’ নামে দুটি শো-এর প্রযোজনা করেছিলেন তিনি।

অভিনেত্রী

Padma Lakshmi's Transformation Is Seriously Turning Heads


অভিনয়েও পিছিয়ে নেই পদ্মলক্ষ্মী। ইতালি এবং আমেরিকার একাধিক ছবিতে দেখা গেছে ভারতীয় বংশোদ্ভুত এই তারকাকে। পাশাপাশি, বলিউডেরও দু-একটি ছবিতে মুখ দেখিয়েছেন পদ্মলক্ষ্মী।

লেখক

Padma Lakshmi: Meet Vogue India October 2017 cover stars


লেখলিখি অত্যন্ত প্রিয় শখ এই মডেল তারকার। খাওয়াদাওয়া নিয়ে একাধিক বই লিখে ফেলেছেন পদ্মলক্ষ্মী। বড়দের পাশাপাশি, ছোটদের জন্যও বই লিখেছেন তিনি। ‘ভোগ’ এবং ‘নিউ ইয়র্ক টাইমস’ পত্রিকায় খাওয়াদাওয়া এবং ফ্যাশনের বিষয়ে একাধিক কলামও লেখেন তিনি।

ডিজাইনার

padma-laxmi. - Inkhabar


লেখালিখির পাশাপাশি, গয়নার ডিজাইন করতেও পছন্দ করেন এই তারকা। ‘পদ্ম কালেকশন’ নামে একটি গয়নার ডিজাইনের সম্ভার প্রকাশ করেন তিনি। গয়নার পাশাপাশি, আসবাবেরও রকমারি ডিজাইন তিনি প্রকাশ করেন। এছাড়া প্রসাধন কোম্পানি ম্যাকের সঙ্গে হাত মিলিয়ে তাঁর একটি কালেকশনও প্রকাশ পায় ভারতে এবং আমেরিকায়।

উকিল

Things You Didn't Know About Padma Lakshmi


মডেলিং লেখালিখির পাশাপাশি ওকালতিও করেন পদ্মলক্ষ্মী। শরণার্থী অধিকার, মহিলাদের অধিকার এবং ছোট রেস্তোরাঁর হয়ে একাধিক মামলায় লড়াই করেছেন তিনি।

ব্র্যান্ড অ্যাম্বাসেডর

I would love to rule the world with a wooden spoon: Padma Lakshmi |  Hollywood - Hindustan Times


বিভিন্ন ক্ষেত্রে উৎকর্ষতার জন্য তাঁকে ইউনাইটেড নেশনের উন্নতি প্রোগ্রামে গুডউইল অ্যাম্বাসেডর বানানো হয় ২০১৯ সালে।

দাম্পত্য

Padma Lakshmi on Divorce from Salman Rushdie


২০০৪ সালে বিশিষ্ট লেখক সলমন রুশদির সঙ্গে বিবাহসূত্রে আবদ্ধ হন পদ্মলক্ষ্মী। তবে, ২০০৭ সালে এই বিয়ে ভেঙে যায়। এরপর ধনকুবের থিওডোর জে ফ্রস্টম্যানকে বিয়ে করেন তিনি। ২০১০ সালে একটি কন্যাসন্তানের জন্ম দেন পদ্মলক্ষ্মী।

প্রতিষ্ঠিত সংস্থা

Padma Lakshmi - IMDb


এন্ডোমেট্রোসিস রোগে দীর্ঘদিন ভুগেছিলেন পদ্মলক্ষ্মী। এরপর সুস্থ হয়েই তিনি ‘এন্ডোমেট্রোসিস ফাউন্ডেশন অফ আমেরিকা’ প্রতিষ্ঠা করেন। ২১ বছর বয়সি এক অ্যাসিড আক্রান্ত তরুণীর চিকিৎসার জন্য অর্থ সাহায্যের আবেদনও তিনি রাখেন জনগণের কাছে।

ফের বড়পর্দায় ফিরছেন সুশান্ত সিং রাজপুত! এবার তিন ভাষায় মুক্তি পাচ্ছে ধোনির বায়োপিক


```