Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

‘রীনার সঙ্গে বিচ্ছেদের পর খুব কষ্ট হয়েছিল’, নিজের বর্তমান ও প্রাক্তনকে নিয়ে মুখ খুললেন আমির

দ্য ওয়াল ব্যুরো: নিজের ছবি ‘থাগস অব হিন্দুস্তান’ নিয়ে ব্যস্ত আমির খান। তার মাঝেই একবার ঢুঁ মেরে এসেছেন করণ জোহরের ‘কফি উইথ করণ’ টক শো’য়ে। কথায় কথায় প্রথমবার নিজের বর্তমান ও প্রাক্তনকে নিয়ে মুখ খুলেছেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। কথা বলেছেন কিরণ

‘রীনার সঙ্গে বিচ্ছেদের পর খুব কষ্ট হয়েছিল’, নিজের বর্তমান ও প্রাক্তনকে নিয়ে মুখ খুললেন আমির

শেষ আপডেট: 6 November 2018 18:30

দ্য ওয়াল ব্যুরো: নিজের ছবি ‘থাগস অব হিন্দুস্তান’ নিয়ে ব্যস্ত আমির খান। তার মাঝেই একবার ঢুঁ মেরে এসেছেন করণ জোহরের ‘কফি উইথ করণ’ টক শো’য়ে। কথায় কথায় প্রথমবার নিজের বর্তমান ও প্রাক্তনকে নিয়ে মুখ খুলেছেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। কথা বলেছেন কিরণ রাওয়ের সঙ্গে তাঁর প্রাক্তন স্ত্রী রীনা দত্তর সম্পর্ক নিয়েও। নিজের ব্যক্তিগত জীবনকে প্রচারের আড়ালেই রাখতে পছন্দ করেন ‘দঙ্গল’ খ্যাত অভিনেতা। তবে করণের কুইজ সিরিজে তিনি ছিলেন অকপট। স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই নিজের ব্যক্তিগত জীবন, সম্পর্কের টানাপড়েনের নানা কথা বলে গেছেন আমির। বলেছেন, খুব ছোট বয়সে রীনার সঙ্গে পথ চলা শুরু করেন। দীর্ঘ ১৬ বছরের দাম্পত্য জীবনের ইতি তাঁকে ক্ষত-বিক্ষত করেছিল। কষ্ট পেয়েছিলেন তিনি। আমিরের কথায়, ‘‘অনেক অল্প বয়সে আমাদের বিয়ে হয়েছিল। আমরা দু’জনেই প্রায় কিছুই জানতাম না সংসার কী হয়। রীনা আমার জীবনকে আনন্দে ভরিয়ে তুলেছিল। ও ছিল আমার প্রেরণা।’’ এখনও নাকি আমিরের কোনও ছবির প্রিমিয়ার মিস করেন না রীনা। রীনা এখন তাঁর ভাল বন্ধু। শুধু দু’জনের মধ্যে ভালবাসার বন্ধনটার ইতি হয়েছে। এমনটাই জানিয়েছেন অভিনেতা। দু’জনের সম্পর্কের রসায়ন ফিকে হয়ে আসার মাঝেই কিরণের সঙ্গে তাঁর পরিচয়। জানিয়েছেন, ২০০২ সালে ‘দিল চাহতা হ্যায়’ ছবির সেট থেকেই কিরণের সঙ্গে আলাপ ও বন্ধুত্ব। সেটাই গড়ায় প্রেমে। তিন বছর প্রেমের পর ২০০৫ সালে কিরণের সঙ্গে চার হাত এক হয়। তবে কিরণ ও রীনার সম্পর্ক খুবই ভাল বলে জানিয়েছেন আমির। দু’জনের মধ্যে একটা ভাল বন্ধুত্ব রয়েছে। অভিনেতা বলেছেন, ‘‘কিরণ ও রীনা ভাল বন্ধু। ওঁদের দু’জনের মধ্যে সম্পর্কের বাঁধন কেমন হবে সেটা নিয়ে আমার কিছু বলার নেই। এটা একান্তই তাঁদের ব্যক্তিগত ব্যাপার।’’ তবে সম্পর্কের তিক্ততা যে তাঁদের মধ্যে বিন্দুমাত্র নেই সেটা নিয়ে গর্ব করেন আমির। আর এর জন্য গোটা কৃতিত্বটাই দিয়েছেন কিরণ ও রীনাকে।

```