
শেষ আপডেট: 25 January 2024 15:13
দ্য ওয়াল ব্যুরো: ছুটি মানেই হয় বাইরে ঘুরতে যাওয়া, না হয় বাড়িতে বসেই খাওয়াদাওয়া, সিনেমা দেখা। এই ছুটিতে যদি বাড়িতে বসে সিনেমা সিরিজ দেখে কাটাতে চান, তবে রইল এমন কিছু সিরিজ সিনেমার খোঁজ, যা দেখে আপনার সময় ভাল কাটবে।
২৬ জানুয়ারির আগে মুক্তি পাচ্ছে বেশ কিছু সিরিজ, সিনেমা। সেগুলো কী জেনে নিন।

ফাইটার
পরিচালক: সিদ্ধার্থ আনন্দ
হৃতিক রোশন, দীপিকা পাডুকোন অভিনীত এই ছবিটি ইতিমধ্যেই নেটদুনিয়ায় বেশ সাড়া ফেলেছে। বিমান বাহিনীকে নিয়ে রোম্যান্স অ্যাকশনে ভরপুর এই ছবির গল্প সবার ভালো লাগবে। ২৫ জানুয়ারি বড় পর্দায় মুক্তি পেয়েছে সিনেমাটি।

ম্যা অটল হু
পরিচালক: রবি যাদব
অটল বিহারী বাজপেয়ীর জীবন নিয়েই এই ছবির গল্প। অভিনয়ে আছেন পঙ্কজ ত্রিপাঠি। ১৯ জানুয়ারি মুক্তি পেয়েছে বড় পর্দায়।

অ্যানিম্যাল
পরিচালক: সন্দীপ রেড্ডি ভাঙ্গা
রণবীর কাপুর অভিনীত এই সিনেমাটি ২৬ তারিখ মুক্তি পাচ্ছে নেটফ্লিক্সে। সিনেমাটি ইতিমধ্যেই চর্চায় রয়েছে, তারই মাঝে এটি মুক্তি পাচ্ছে ওটিটিতে।

কিলার স্যুপ
পরিচালকঃ অভিষেক চৌবে
কঙ্কনা সেন শর্মা, মনোজ বাজপেয়ী অভিনীত এই ডার্ক কমেডি থ্রিলার সিরিজটির রিভিউ সব জায়গাতেই বেশ ভালো। ছুটির দিনে বসে নেটফ্লিক্সে দেখার মত।

শাম বাহাদুর
পরিচালক: মেঘনা গুলজার
ভিকি কৌশল অভিনীত এই সিনেমাটি মুক্তি পেয়েছে জি৫-এ। অ্যানিম্যাল সিনেমার সঙ্গে মুক্তি পেলেও বড় পর্দায় ছবিটি ভালোই লাভ করে। দর্শকদেরও পছন্দ হয়।

ইন্ডিয়ান পুলিশ ফোর্স
পরিচালক: রোহিত শেট্টি
সিদ্ধার্থ মলহোত্রা, শিল্পা শেট্টি, বিবেক ওবেরয় অভিনীত এই সিরিজটি যথেষ্ট মনোরঞ্জনমূলক। দেখতে শুরু করলে দিব্যি সসময় কেটে যায়। অ্যামাজন প্রাইমে পাবেন এটি।