Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'পার্টনার' ছবিতে গোবিন্দার থেকে ৫ কোটি টাকা বেশি চান সলমন, ফাঁস করলেন গল্পের লেখক

ছবিটি মুক্তির পর দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়ায়, বিশেষত গোবিন্দার অভিনয় ও হাস্যরসাত্মক দৃশ্যগুলির জন্য। বিশ্বব্যাপী ৯৯.৬৬ কোটি টাকার ব্যবসা করে ছবিটি।

'পার্টনার' ছবিতে গোবিন্দার থেকে ৫ কোটি টাকা বেশি চান সলমন, ফাঁস করলেন গল্পের লেখক

‘পার্টনার’-এ সলমন খান-গোবিন্দার কেমিস্ট্রি

শেষ আপডেট: 23 April 2025 13:35

দ্য ওয়াল ব্যুরো: বলিউডের অন্যতম জনপ্রিয় রোমান্টিক কমেডি ‘পার্টনার’-এ সলমন খান ও গোবিন্দার অনস্ক্রিন কেমিস্ট্রি আজও দর্শকদের মনে দাগ কেটে আছে। ডেভিড ধবনের পরিচালনায় নির্মিত এই ছবিটি ২০০৭ সালে মুক্তির পরপরই সুপারহিট হয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে চিত্রনাট্যকার অলোক উপাধ্যায় জানালেন ‘সোনি দে নখরে’ গানের শুটিং নিয়ে এক অজানা তথ্য।

ইউটিউব চ্যানেল Lightscameramasti-কে দেওয়া সাক্ষাৎকারে অলোক জানান, “‘সোনি দে নখরে’ গানে অনেক লং শট ছিল। আমি তখন ডেভিড ধবনের পাশে বসে। উনি হঠাৎ বললেন, ‘একজন অভিনেতা ১০ কোটি নিচ্ছে, আরেকজন ৫ কোটি। ১৫ কোটির অভিনেতাদের শুধু পা দেখালে কি কোনও মানে হয়?’”

তিনি আরও বলেন, “ডেভিড ধবন তখন কোরিওগ্রাফারকে রীতিমতো ধমক দেন। বলেন, ‘তুই ৫০ টাকার গামলা, ৩০০ টাকার ঝাঁটা, ফুল আর ডেকোরেশন দেখাচ্ছিস — এতে ছবি চলবে না। যারা ১৫ কোটি টাকার, তাদের ক্লোজ-আপ দে।"

সোহেল খান ও পরাগ সাংভির প্রযোজনায় তৈরি ‘পার্টনার’-এর কাহিনি নেয়া হয়েছিল ২০০৫ সালের হলিউড ছবি ‘হিচ’ থেকে। ছবিতে সলমন খান, গোবিন্দা, ক্যাটরিনা কাইফ ও লারা দত্ত মুখ্য ভূমিকায় অভিনয় করেন। গল্পে প্রেম (সলমন) এক প্রেম-গুরু, যিনি তার ক্লায়েন্ট ভাস্কর (গোবিন্দা)-কে পরামর্শ দেন প্রিয়া (ক্যাটরিনা)-কে জয় করার জন্য। এদিকে প্রেম নিজে পড়েন এক বিধবা মায়ের (লারা দত্ত) প্রেমে।

ছবিটি মুক্তির পর দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়ায়, বিশেষত গোবিন্দার অভিনয় ও হাস্যরসাত্মক দৃশ্যগুলির জন্য। বিশ্বব্যাপী ৯৯.৬৬ কোটি টাকার ব্যবসা করে ছবিটি।


```