
আলিয়া-রাহুল-পূজা ভাট
শেষ আপডেট: 23 April 2025 16:55
দ্য ওয়াল ব্যুরো: নিজের দিদি পূজা ভাটকে নিয়ে বড় মন্তব্য করলেন রাহুল ভাট। এক সাক্ষাৎকারে তিনি বলেন, পূজার অভিনয় প্রতিভার কাছে আলিয়া ভাট কিছুই নন। রাহুল বলেন, “আলিয়ার মধ্যে আমার দিদি পূজার ট্যালেন্টের অর্ধেকও নেই। না দেখতে, না অভিনয়ে, না সেক্স অ্যাপিলে। দিদির সামনে ও চিনি ছাড়া দুধ।”
তিনি আরও বলেন, “আমার মতে, আমাদের ভাইবোনদের মধ্যে সবচেয়ে গুণী আর বিবেকবান পূজা।”
প্রসঙ্গত, ৯০-এর দশকে বলিউডে জনপ্রিয় ছিলেন পূজা ভাট। আর আলিয়া ভাটের কেরিয়ার শুরু ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ ছবির মাধ্যমে। একের পর এক হিট ছবি দিয়ে নিজেকে প্রমাণ করেছেন আলিয়া।
তবু ভাই রাহুলের মতে, দিদি পূজার প্রতিভা আলিয়ার চেয়ে অনেক বেশি। তবে আলিয়ার প্রতি শ্রদ্ধাও প্রকাশ করেছেন তিনি। বলেন, “ও এখন একজন মা। খুব সফল। ওর সঙ্গে আমার ভাল সম্পর্ক। শাহিনেরও ভালভাবে যত্ন নেয়, এটা আমি শ্রদ্ধা করি।”
উল্লেখ্য, মহেশ ভাটের প্রথম পক্ষের সন্তান পূজা ও রাহুল। পরে সোনি রাজদানকে বিয়ে করে মহেশ ভাট, তাঁদের মেয়ে আলিয়া ও শাহিন।