Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কেন বন্ধ হল সুদেষ্ণা রায়ের ছবির শুটিং! উত্তর দিলেন সভাপতি স্বরূপ বিশ্বাস

অন্যদিকে ১লা মের ঠিক আগের রাত অর্থাৎ ৩০ এপ্রিল, সাড়ে ১৫ মিনিটের একটি ভিডিও আপলোড করেন DAEI গিল্ড সম্পাদক-পরিচালক সুদেষ্ণা রায়।

কেন বন্ধ হল সুদেষ্ণা রায়ের ছবির শুটিং! উত্তর দিলেন সভাপতি স্বরূপ বিশ্বাস

সুদেষ্ণা রায়-স্বরূপ বিশ্বাস

শেষ আপডেট: 1 May 2025 18:42

শুভঙ্কর চক্রবর্তী

ঠিক ছিল পয়লা মে শ্রমিক দিবসে হবে মেগা মিটিং। মোট ২৮টি গিল্ডের সদস্যরা থাকবেন সেই মিটিংয়ে। এবং তাই হলও। টালিগঞ্জের কলাকুশলীদের সংগঠন ‘ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া’র অন্তর্ভুক্ত সমস্ত গিল্ড এবং সদস্যরা ছিলেন উপস্থিত।

টেকনিশিয়ান স্টুডিয়োর মেগে মিটিং-এর উদ্দেশ্য সিনেমা কর্মীদের পরিস্থিতি আরও সচ্ছল করতে। তাদের কাজের অধিকার, তাদের রুটি-রুজির স্বার্থে, শ্রমিকের স্বার্থ রক্ষার্থে, তাঁদের কাজ করার পরিস্থিতি আর উন্নত করতে এই আলোচনা।

অন্যদিকে ১লা মের ঠিক আগের রাত অর্থাৎ ৩০ এপ্রিল, সাড়ে ১৫ মিনিটের একটি ভিডিও আপলোড করেন DAEI গিল্ড সম্পাদক-পরিচালক সুদেষ্ণা রায়। তাতে দেখা যায় অনির্বাণ, পরমব্রত, ইন্দ্রনীল রায়চৌধুরি, বিদুলা ভট্টাচার্য, কিংশুক দে, এবং সুদেষ্ণা রায়কে।

ফেডারেশনের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠে আসে সেই ভিডিওতে। কেউ বলেন, ‘টেকনিশিয়ানরা হুমকির’ মধ্যে পড়ছেন। ফেডারেশনের ‘গা জোয়ারি’তে ক্ষতি হচ্ছে টেকনিশিয়ানদের। তাঁদের কাজ করার থেকে ‘আটকানো’ হচ্ছে। কিন্তু এত কিছু ঘটে যাওয়ার পড়েও ‘তাঁরা’ অর্থাৎ ডিরেক্টর্স অ্যাস্যোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া চেয়েছিল, আলোচনা হোক, সমাধান হোক। কিন্তু তাঁদের দাবি ফেডারেশন সে আলোচনায় বসতে চায়নি। প্রসঙ্গত, পরিচালক সুদেষ্ণা রায় কিছুদিন আগে শুটিংয়ে বাধার মুখে পড়েন। উত্তর কলকাতার একটি বাড়ি থেকে ফেসবুক লাইভে এসে সুদেষ্ণা জানান, তাঁর নতুন ছবির শুটিং নির্ধারিত দিনে শুরু করা সম্ভব হয়নি।

অভিযোগ, ২০ বছর ধরে সঙ্গে থাকা প্রোডাকশন ম্যানেজার শুটিং শুরুর মাত্র ছ’দিন আগে হঠাৎ করে কাজ ছেড়ে দেন। বিষয়টি সঙ্গে সঙ্গেই তিনি সেই প্রোডাকশন ম্যানেজার যে গিল্ডের সদস্য, সেই গিল্ড ও ফেডারেশনকে ইমেল করে জানান। কিন্তু তাতেও কোনও সুরাহা হয়নি। এরপর একে একে আরও কয়েকজন টেকনিশিয়ানও ছবিটি থেকে নিজেদের সরিয়ে নেন।

১লা মের মেগা মিটিংয়ের পর ‘দ্য ওয়াল’-এর মুখোমুখি ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস। তাঁকে প্রশ্ন করা হয়, কিছুদিন আগে পরিচালক সুদেষ্ণা রায় শুটিংয়ে বাধার মুখে পড়েন। নতুন ছবির শুটিং নির্ধারিত দিনে শুরু করা সম্ভব হয়নি। কলাকুশলীদের কেউই ফ্লোরে আসেননি, সে বিষয়ে পরিচালক কি যোগাযোগ করেছিলেন? আদৌ সে শুটিং কি ভবিষ্যতে হওয়ার সম্ভবনা রয়েছে?
‘দেখুন আমার সঙ্গে ম্যাডামের কোনও কথা হয়নি। শুনেছি তিনি অনেককে চিঠি দিয়েছেন। কোর্টের নোটিস পাঠিয়েছেন।’ সঙ্গে সঙ্গে প্রশ্ন ছিল, কেন কলাকুশলীরা শুটিং করতে চাইছেন না?

স্বরূপ বললেন, ‘কলাকুশলীরা কি যেচে কোনও কাজ করতে পারেন? পরিচালক কিংবা প্রযোজকদের সঙ্গে? তাঁদের নির্বাচন করেন পরিচালক-প্রযোজক-এক্সিকিউটিভ প্রোডিউসার। তাঁরা কাদের নির্বাচন, করছেন, কী হিসেবে রয়েছে তার কোনও নথি, গিল্ডের কাছে থাকে না। ফেডারেশনকে পরে তা জানানো হয়। এখন কলাকুশলীরা যদি তাঁদের সঙ্গে কাজ করতে না চান, তার দায়ভার কি ফেডারেশনের? আর নাহলে তাঁরা লিখিতভাবে চিঠি লিখুন, ফেডারেশনের দায়িত্ব কলাকুশলীরা ফ্লোরে যাবেন, প্রত্যেকটা ক্ষেত্রে, তাই হবে। তখন দেখুন কী হয়। কত পারিশ্রমিক কত কলাকুশলী পায়নি, টিডিএস পান না, ভুড়ি ভুড়ি অভিযোগ রয়েছে। কলাকুশলীরা যখন এ সকল কারণে কাজ করতে চাইছেন না, তখন দায়ভার ফেডারেশনের উপড়ে পড়ছে।’


```