শেষ আপডেট: 23 November 2025 17:45
দ্য ওয়াল ব্যুরোঃ একসময় নিজের ইচ্ছাতেই যে প্রেমকে দূরে সরিয়ে রেখেছিলেন, জীবনের শেষ অধ্যায়ে এসে কি সেই প্রেমের দোরগোড়ায় ফিরে আসতে দেরি করে ফেললেন অঞ্জন দত্ত? নাকি বহুদিনের চাপা অনুভূতির সেই ডাকে এবার সাড়া দেবেন মমতা শঙ্কর? ঠিক এই অসমাপ্ত প্রেমের কথাই তুলে ধরেছে সপ্তাশ্ব বসুর নতুন ছবি ‘দেরি হয়ে গেছে’। সাংবাদিক সম্মেলনে ‘দ্য ওয়াল’।