Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

ধনকুবের হলেও বেশ হিসেবি বেন অ্যাফ্লেক, ছেলের আবদারে বললেন, 'আমার টাকা আছে, তুমি গরিব'

সম্প্রতি এক জনপ্রিয় টক শো-তে এসে নিজের ১৩ বছরের ছেলে স্যামুয়েলের ৬,০০০ ডলারের স্নিকার চাওয়া নিয়ে মুখ খুললেন তিনি।

ধনকুবের হলেও বেশ হিসেবি বেন অ্যাফ্লেক, ছেলের আবদারে বললেন, 'আমার টাকা আছে, তুমি গরিব'

ছেলে স্যামুয়েলের সঙ্গে অভিনেতা বেন অ্যাফ্লেক

শেষ আপডেট: 23 April 2025 15:26

দ্য ওয়াল ব্যুরো: ব্যাঙ্ক অ্যাকাউন্টে মিলিয়ন ডলার থাকলেও, সন্তানদের বিলাসবহুল চাহিদা মেনে নেওয়ার পক্ষপাতী নন অভিনেতা বেন অ্যাফ্লেক। সম্প্রতি এক জনপ্রিয় টক শো-তে এসে নিজের ১৩ বছরের ছেলে স্যামুয়েলের ৬,০০০ ডলারের স্নিকার চাওয়া নিয়ে মুখ খুললেন তিনি। স্পষ্ট জানালেন—"ও বলল, ‘আমাদের তো টাকা আছে।’ আমি বললাম, ‘আমার টাকা আছে! তুমি তো গরিব!’"  

টেলিভিশন শো 'Today with Jenna & Friends'-এ গিয়ে অ্যাফ্লেক বলেন, "ছেলেটা ওই স্নিকার চাইছিল, আমি ওকে বলি—‘এটা ছয় হাজার ডলার, এতটা কী বুঝলি? ঘাস কাটবি নাকি? কোথা থেকে পাবে এই টাকা?’ ও বলে, ‘আমাদের তো টাকা আছে।’ তখনই বলি, ‘আমার টাকা আছে, তোমার না।’"  

অস্কারজয়ী এই অভিনেতার বক্তব্য, সন্তানদের ভালবাসেন ঠিকই, কিন্তু তাদের কিছু শেখানো আরও জরুরি। অ্যাফ্লেক জানান, তাঁর বড় দুই সন্তান—ভায়োলেট (১৯) ও ফিন (১৬)—এরইমধ্যে কাজ করছে। বড় সন্তান কলেজে পড়ার পাশাপাশি গ্রীষ্মকালীন ইন্টার্নশিপ খুঁজছে। ছোট ছেলে স্যামুয়েলকে তিনি এখন বাস্তবের মুখোমুখি করছেন।  

"তুমি যদি ওই জুতো চাও, তবে ১,০০০ ঘণ্টা কাজ করো। ন্যূনতম মজুরিতে। তখন দেখবে, ওই জুতো কিনতে আর মন চাইছে না," বলেন তিনি।  

উল্লেখ্য, কিছুদিন আগে লস অ্যাঞ্জেলেসে একটি স্নিকার কনভেনশনে গিয়ে এই ঘটনাটি ঘটে। সেখানে ছেলের চোখে পড়ে ৬,০০০ ডলারের 'Dior Air Jordan 1'। তৎক্ষণাৎ ছেলেকে বলেন, “এতগুলো ঘাস কাটতে হবে তোমাকে। শুধুমাত্র দাম বেশি বলেই যে তুমি এটা চাও, সেটা আমি জানি।” এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছে।


```