Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অজয় দেবগণের গাড়িতে থাকে হকিস্টিক, মুম্বইয়ের রাস্তায় মারপিটও করেছেন এন্তার

যে কোনও অ্যাকশন দৃশ্যে বরাবরই অজয় পারদর্শী। তার উপর পরিচালক রোহিত শেট্টির একের পর এক গাড়ি ওড়ানোর দৃশ্য তো রয়েইছে।

অজয় দেবগণের গাড়িতে থাকে হকিস্টিক, মুম্বইয়ের রাস্তায় মারপিটও করেছেন এন্তার

ফাইল চিত্র

শেষ আপডেট: 13 November 2024 12:47

দ্য ওয়াল ব্যুরো: দীপাবলিতে মুক্তি পাওয়ার পর থেকেই রমরমিয়ে চলছে সিংহম এগেইন ছবি। দর্শকের নজর কাড়ছে একগুচ্ছ বলিউড অভিনেতার অ্যাকশন। এত কিছুর মাঝেও সিংহম মানেই অজয় দেবগণ। যে কোনও অ্যাকশন দৃশ্যে বরাবরই তিনি পারদর্শী। তার উপর পরিচালক রোহিত শেট্টির একের পর এক গাড়ি ওড়ানোর দৃশ্য তো রয়েইছে। তবে শুধুই যে ক্যামেরার সামনে অজয়ের অ্যাকশন দেখা যায়, তা একেবারেই নয়।

ক্যামেরার পিছনেও নাকি একইভাবে ঝড় তোলেন তিনি। অ্যাকশনে পারদর্শী। 'রাফ অ্যান্ড টাফ' লুকের অজয় গাড়িতে রাখেন হকিস্টিক। একটা সময় অনেকেই নাকি তাঁর হাতে সেই হকিস্টিক দিয়ে মার খেয়েছেন। একথা নিজেই স্বীকার করলেন অভিনেতা। আর তা শুনে অবাক তার ভক্তরা। তবে কি সিংঘম নিজেও ব্যক্তিগত জীবনেও এমনই?

সিংহম এগেইন ছবির জন্য সম্প্রতি এক সাক্ষাৎকারে হাজির হয়েছিলেন অভিনেতা। সেখানে তিনি বলেন, 'আমার কাছে সবসময় হকিস্টিক রাখা থাকত। আর তা রেখে দিতাম। কারণ তখন আমি রাস্তা ঘাটে প্রচুর মারামারি করেছি। তবে সেটা অনেকদিন আগের কথা। এখন যদিও আর এসব আমি করি না।' তার কথা শোনার সঙ্গে সঙ্গেই রোহিত বলে ওঠেন, 'হ্যাঁ এটা ঠিক কথা যে অজয় তাঁর গাড়িতে সত্যি সত্যি হকিস্টিক রাখত।' 

অজয় এই প্রসঙ্গে বলেন, 'তবে আমাকে দেখে ভয় পাওয়ার কোনও কারণ নেই। এটা কিন্তু এখনকার কথা নয়। আমি বলছি অতীতের কথা। এখন আমি নিজেকে অনেকটাই পাল্টে ফেলেছি। শুধু তাই নয় আগের থেকে আমি অনেক শান্তও হয়ে গিয়েছে।'

মারামারি প্রসঙ্গে বলতে গিয়ে  অভিনেতা বলেন, 'একবার আমার গাড়িতে হকিস্টিক রাখা ছিল। আর রাস্তায় একজনের সঙ্গে আমার ঝামেলা হয়। আর সেই ঝামেলা এতদূর পর্যন্তই পৌঁছে যায় যে, আমি আমার হকি স্টিক নিয়ে তাকে মারতেও গিয়েছিলাম। তবে এখন রাস্তায় ঝামেলা মারামারি দেখলে শুধুই সময় নষ্ট বলে মনে হয়। এমনকি নিজের উপর হাসিও পায় যে, আমিও একটা সময় এমন ছিলাম।' শেষে মজার ছলে অভিনেতা বলেন, 'শান্ত হয়েছি। তবে রাগটা কমেনি। তাই আমায় রাগাবেন না।'


```