Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'অ্যানিমাল'-এর বৈবাহিক ধর্ষণ নিয়ে জোর বিতর্ক! দৃশ্য নিয়ে মুখ খুললেন সেই অভিনেত্রী

সিনেমায় রণবীরের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য রয়েছে তৃপ্তি দিমরির। সেই নিয়েও কম বিতর্ক হয়নি।

'অ্যানিমাল'-এর বৈবাহিক ধর্ষণ নিয়ে জোর বিতর্ক! দৃশ্য নিয়ে মুখ খুললেন সেই অভিনেত্রী

শেষ আপডেট: 9 December 2023 15:37

দ্য ওয়াল ব্যুরো: গত ১ ডিসেম্বর মুক্তি পেয়েছে সন্দীপ রেড্ডি ভঙ্গা পরিচালিত ‘অ্যানিমাল’। মুক্তির পর থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে রণবীর কাপুর, ববি দেওল, অনিল কাপুর অভিনীত এই সিনেমাটি। তবে একইসঙ্গে এই সিনেমা নিয়ে জোরদার সমালোচনাও শুরু হয়েছে।

‘অ্যানিমাল’-এ দেখানো নারীবিদ্বেষ, সহিংসতা নিয়ে সমালোচনায় মুখর সাধারণ দর্শক থেকে ক্রিটিক্সরা। পরিচালকের আগের ছবি 'কবীর সিং'-ও একইভাবে সমালোচনার মুখে পড়েছিল। তবে এবার রণবীর কাপুর অভিনীত ছবিটি নিয়ে সেই সমালোচনার মাত্রা কয়েকগুণ বেড়ে গিয়েছে।

সিনেমায় রণবীরের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় নিয়ে আগেই মুখ খুলেছিলেন তৃপ্তি দিমরি। অভিনেতা যে ওরকম দৃশ্যে অভিনয়ের কাজ অনেক সহজ করে দিয়েছে, সেটাও জানিয়েছেন তিনি। এর পাশাপাশি ছবিতে একটি বৈবাহিক ধর্ষণের দৃশ্যও ছিল। সেই নিয়ে কম বিতর্ক হয়নি।

ওই বিতর্কিত দৃশ্যটি নিয়ে এবার নিজের মতামত জানালেন মানসী তক্ষক। যিনি ওই দৃশ্যে ববি দেওলের সঙ্গে অভিনয় করেছিলেন। ছবিটি মুক্তির পর থেকেই সেটি নিয়ে প্রবল বিতর্ক চলছে। অবশেষে এই বিতর্কের মধ্যেই এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে কথা বলেছেন মানসী।

অভিনেত্রী বলেন, "এমন দৃশ্য দর্শকদের মনে ধাক্কা দেওয়ার মতোই। সিনেমায় বিয়ের দৃশ্যটি যখন শুরু হয়, তখন সেটি দারুণ ছিল। একটি গানের সঙ্গে ববি দেওলের নাচ ছিল। সেটি এখন বেশ ভাইরাল। কিন্তু সেখান থেকে দৃশ্যটি যেভাবে শেষ হয়, তা চমকে দেওয়ার মতো।"

একই সাক্ষাৎকারে মানসী বলেন, "আসলে দৃশ্যটি রাখা হয়েছে ছবির সঙ্গে সাযুজ্য বজায় রাখতে। দর্শককে এটাই বোঝানোর ছিল যে এবার পর্দায় আসল অ্যানিমাল আসছে। ছবির নায়ক যদি এমন সহিংস হতে পারে, তাহলে খলনায়ক যে আরও খারাপ হবে, সেটাই স্বাভাবিক।"


```