Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কাঞ্চনকে বিয়েই আগেই লক্ষ্মীর ভাণ্ডারের আবেদন! শ্রীময়ী বলছেন, ‘উত্তর দিতে বাধ্য নই’

বিতর্কে ইতিমধ্যেই মুখ খুলেছেন শ্রীময়ী। জানিয়েছেন, কাঞ্চনকে বিয়েই আগেই রাজ্য সরকার ওই প্রকল্পের জন্য তিনি আবেদন জানিয়েছিলেন। এবার সামাজিক মাধ্যমে লিখলেন, "উত্তর দিতে বাধ্য নই"।

কাঞ্চনকে বিয়েই আগেই লক্ষ্মীর ভাণ্ডারের আবেদন! শ্রীময়ী বলছেন, ‘উত্তর দিতে বাধ্য নই’

শেষ আপডেট: 5 November 2025 15:33

দ্য ওয়াল ব্যুরো: স্বামী উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিক। তা সত্ত্বেও শ্রীময়ী চট্টরাজ আবেদন জানিয়েছেন, 'লক্ষ্মীর ভাণ্ডার'-এর জন্য! কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের এক পোস্ট ঘিরেই গতকাল অর্থাৎ মঙ্গলবার থেকে শুরু হয়েছে তীব্র বিতর্ক। 

এই বিতর্কে ইতিমধ্যেই মুখ খুলেছেন শ্রীময়ী। জানিয়েছেন, কাঞ্চনকে বিয়েই আগেই রাজ্য সরকার ওই প্রকল্পের জন্য তিনি আবেদন জানিয়েছিলেন। এবার সামাজিক মাধ্যমে লিখলেন, "উত্তর দিতে বাধ্য নই"।

এ দিন দুপুরে কাঞ্চন-পত্নী লেখেন, "আমি লক্ষ্মীভাণ্ডার নিয়ে কোনও মিডিয়াকে উত্তর দেব না। তাই দয়া করে আমাদেরকে ফোন করে বিরক্ত করবেন না। আমি অন্য কোনও দলের লোকেদের কথা শুনতে বাধ্য নই। আর কাউকে উত্তর দিতেও বাধ্য নই। যারা বলছেন ভুলভাল কথা তাঁদের অনেক সময় আছে। তাঁরাই উত্তর দিক। আমার সময় নেই এই নিয়ে কথা বলার, দয়া করে বিরক্ত করবেন না।"

Kanchan Sreemoyee: সরকারি হাসপাতালে চিকিৎসক নিগ্রহে অভিযুক্ত কাঞ্চন,  শ্রীময়ী বললেন,'ডাক্তারের দোষ' - Kanchan Mullick and his wife sreemoyee  chattoraj allegedly harassed a doctor in ...

গতকাল অর্থাৎ মঙ্গলবার শ্রীময়ী দাবি করেন, ২০১৮ সালে তিনি ওই প্রকল্পের জন্য দাবি করেছিলেন। সুকান্তের পোস্টের পাল্টা প্রশ্ন তুলেছিলেন, "তখন কি আমি জানতাম কাঞ্চন বিধায়ক হবে বা ওর সঙ্গে আমার বিয়ে হবে?" টাকা কি পেয়েছিলেন? শ্রীময়ীর দাবি, তিনি পাননি। পাল্টা তিনি দাবি করেন, "কোথায় লেখা আছে, বিধায়কের স্ত্রী হলে কোনও সুবিধা পাওয়া যাবে না। একটু খোঁজ নিলে দেখা যাবে, অনেক অভিনেত্রী আছেন যাঁরা বিজেপি দলের সঙ্গে যুক্ত, তাঁরাও হাসপাতালে ভর্তি হওয়ার আগে স্বাস্থ্যসাথী কার্ড খোঁজেন।"

যদিও তরজা থামছে না। সুকান্ত মজুমদার তাঁর পোস্টে এও লিখেছেন, "সম্প্রতি সন্তান জন্মের জন্য হাসপাতালের বিপুল খরচের বিল পশ্চিমবঙ্গ বিধানসভায় জমা দেওয়া নিয়ে যাঁকে ঘিরে বিস্তর সমালোচনা হয়েছিল, দেখা যাচ্ছে সেই তৃণমূল বিধায়কের নামও জ্বলজ্বল করছে এই আবেদনপত্রে।" জানিয়ে রাখা যাক,  কন্যাসন্তান জন্মের সময় বিল বিতর্কে জড়িয়েছিলেন কাঞ্চন-শ্রীময়ী। প্রাইভেট হাসপাতালের বিল দাঁড়িয়েছিল ৬ লক্ষ টাকা। তা নিয়ে রাজনৈতিক মহলে বিস্তর জলঘোলা হয়েছিল। সেই বিতর্ক চাপা পড়তে না পড়তেই ফের নতুন বিতর্কের জড়ালেন কাঞ্চন-শ্রীময়ী। ২৬-এর নির্বাচনের আগে জল গড়ায় কতদূর, এখন সেটাই দেখার।


```