Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

হিমালয়ে ৮.৫ মাত্রার ভূমিকম্পের শঙ্কা, ধাক্কাধাক্কি করছে ভূগর্ভস্থ প্লেট, প্রলয়ের অশনিসংকেত

মহাপ্রলয় কি আসন্ন? তীব্র ভূমিকম্পে কি তোলপাড় হতে চলেছে হিমালয় পর্বতমালা ও সংশ্লিষ্ট এলাকা?

হিমালয়ে ৮.৫ মাত্রার ভূমিকম্পের শঙ্কা, ধাক্কাধাক্কি করছে ভূগর্ভস্থ প্লেট, প্রলয়ের অশনিসংকেত

শেষ আপডেট: 6 November 2023 19:35

দ্য ওয়াল ব্যুরো: মহাপ্রলয় কি আসন্ন? তীব্র ভূমিকম্পে কি তোলপাড় হতে চলেছে হিমালয় পর্বতমালা ও সংশ্লিষ্ট এলাকা। এরকমই সতর্কবার্তা দিয়েছেন ভারতের কিছু ভূমিকম্প বিশেষজ্ঞ। তাঁদের দাবি, এই অঞ্চলে ভূমিকম্প হলে তার মাত্রা হবে রিখটার স্কেলে ৮.৫। এই কম্পনের ধাক্কায় টলে যাবে হিমালয় পার্বত্য এলাকা।

৫.৬ রিখটার মাত্রার ভূমিকম্পে থরথর করে কেঁপেছে দিল্লি-সহ উত্তর ভারতের বিভিন্ন এলাকা। নেপালের তীব্র ভূমিকম্পের রেশ ছড়িয়েছে উত্তর ভারতে। দু’দিন পরে আবারও ভূমিকম্প দিল্লিতে। এবারের কম্পন ৫.৮ রিখটার মাত্রার। বিশেষজ্ঞরা বলছেন, একদিকে নেপাল, অন্যদিকে রাজধানী-সহ গোটা উত্তর ভারত যে ভাবে ঘন ঘন কেঁপে উঠছে, তাতে আতঙ্কের প্রহর গুনছেন ভূবিজ্ঞানীরা। ভূকম্প বিশেষজ্ঞেরা এই ধারাবাহিক কম্পন নিয়ে অনেক আগেই পূর্বাভাস দিয়েছিলেন। তাঁদের পূর্বাভাস, উত্তর-পশ্চিম হিমালয়ে অদূর ভবিষ্যতে রিখটার স্কেলে ৮ মাত্রার ভূমিকম্পের আশঙ্কা রয়েছে।

২০১৫ সালে  কাঠমান্ডুর ৭০ কিলোমিটার উত্তর-পশ্চিমে যে ভূমিকম্পটি তৈরি হয়েছিল, তার জেরে অন্তত ৩০ বার কেঁপেছিল নেপালের মাটি।  ভূ-বিজ্ঞানীরা নিশ্চিত, সেগুলো সব আফটারশক। এর একটার মাত্রা ছিল ৬.১। ভূবিজ্ঞানীরা সিসমোগ্রাফের তরঙ্গ ও অন্যান্য পরীক্ষা নিরীক্ষা করে বলেছিলেন, ভারতীয় প্লেটটি ইউরেশীয় প্লেটের মধ্যে ঢুকে যাওয়ার সময় দু’জায়গায় ফাটল তৈরি হয়েছিল। এই ফাটল দিয়েই শক্তি নির্গত হয়ে ভূমিকম্প তৈরি হয়েছে। বারংবার কেঁপেছে নেপালের মাটি। এবারে নেপালে যে ভূমিকম্প হয়েছে তাতে আফটার শকই ছিল ১৫৯ বার।

ভূবিজ্ঞানীরা বলছেন, হিমালয়ের তলায় যে প্লেট বা পাত রয়েছে, তাতে দীর্ঘদিন ধরে চাপ পড়ছে। এই চাপের ফলে পাতের একটি অংশ আরেকটির ভেতরের দিকে ঢুকে যাচ্ছে। এভাবে চাপ বাড়তে বাড়তে চাপের সর্বোচ্চ সীমায় পৌঁছে গেছে ওই পাত। ফলে যে কোনও মুহূর্তে রিখটার স্কেলে ৮.৫ মাত্রার ভূমিকম্প হতে পারে। মাটির তলায় এই চাপ বাড়তে বাড়তে যে জায়গায় গিয়ে পৌঁছেছে, তাতে পাতের একটি অংশ অন্য অংশের তুলনায় প্রায় ১৫ মিটার সরে যেতে পারে। এই ১৫ মিটার সরে যাওয়ার প্রভাবও বহুগুণ হয়ে দেখা দিতে পারে মাটির উপরে। তবে এই ভয়াবহ প্রভাবে কী পরিমাণ ক্ষতি হতে পারে, তা ভাবলেই চমকে উঠতে হয়।

এই ভূমিকম্পের প্রভাব যে কেবলমাত্র হিমালয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকবে তা নয়, উত্তর ভারতেও তা ছড়িয়ে পড়বে। বিজ্ঞানীরা বলছেন, ভবিষ্যতের কথা না ভেবে হিমালয়ে একের পর এক জনপদ তৈরি হচ্ছে। পরিবেশে হস্তক্ষেপ করছে মানুষ। কিন্তু যদি এই মাত্রার ভূমিকম্প হয়, তাহলে মানুষের পক্ষে তা সামলানো অসম্ভব। গত কয়েক বছর ধরে মাঝেমধ্যেই কেঁপে উঠেছে হিমালয়। এই কম্পন আসলে বড় ভূমিকম্পের লক্ষণ। তা খুব তাড়াতাড়ি হতে চলেছে।


```