Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

৩৯৫৪টি শূন্যপদে নিয়োগ করবে এসএসসি, টায়ার ২-র ফল আর কিছুদিনের মধ্যেই

এসএসসি সিএইচএসএল ২০২৪ নিয়োগের জন্য অফিশিয়াল বিজ্ঞপ্তি জারি হয়েছিল ৮ এপ্রিল ২০২৪-এ। জুলাইতে পরীক্ষা হয়। উত্তীর্ণরা ৩,৯৫৪টি শূন্যপদে চাকরি পাবেন।

৩৯৫৪টি শূন্যপদে নিয়োগ করবে এসএসসি, টায়ার ২-র ফল আর কিছুদিনের মধ্যেই

সংগৃহীত চিত্র

শেষ আপডেট: 13 December 2024 19:54

দ্য ওয়াল ব্যুরো: ৩৯৫৪টি শূন্যপদে নিয়োগ করবে স্টাফ সিলেকশন কমিশন (SSC)। এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে ২০২৪ সালের সিএইচএসএল (CHSL)পরীক্ষার জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হল। বিভিন্ন সরকারি দফতরে ডেটা এন্ট্রি অপারেটর ও লোয়ার ডিভিশন ক্লার্কের পদে নিয়োগ হবে। এসএসসি এই নিয়োগের জন্য সমস্ত প্রার্থীদের বিভাগভিত্তিক শূন্যপদ প্রকাশ করেছে। এসসি, এসটি, ওবিসি ও পিছিয়ে পড়া শ্রেণির প্রার্থীদের জন্য কটি শূন্যপদ সংরক্ষিত আছে, তার উল্লেখ করা হয়েছে। 

এসএসসির তরফে জানানো হয়েছে, ২০২৪ সালের সিএইচএসএল টায়ার-২ পরীক্ষা ১৮ নভেম্বর হয়। সেই পরীক্ষার ফলাফল শীঘ্রই প্রকাশ করা হবে। পাওয়া যাবে এসএসসি-র অফিশিয়াল ওয়েবসাইট (ssc.gov.in)-তে। ডিসেম্বরের শেষ সপ্তাহের মধ্যেই ফল প্রকাশ হবে বলে জানানো হয়েছে। 

এসএসসি সিএইচএসএল ২০২৪ নিয়োগের জন্য অফিশিয়াল বিজ্ঞপ্তি জারি হয়েছিল ৮ এপ্রিল ২০২৪-এ। ১ জুলাই থেকে ১১ জুলাই পর্যন্ত পরীক্ষা হয়। যারা এই পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হবেন, তাঁরা ৩,৯৫৪টি শূন্যপদে চাকরি পাবেন।

যাঁরা লোয়ার ডিভিশন ক্লার্ক ও জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্টেন্ট পদে চাকরি পাবেন, তাঁরা ১৯,৯০০ থেকে ৬৩ হাজার টাকার মধ্যে স্যালারি পাবেন। ডেটা এন্ট্রি অপারেটররা ২৫,৫০০ থেকে ৮১ হাজার এবং ২৯,২০০ থেকে ৯৩,৩০০ টাকার মধ্যে স্যালারি পাবেন। 


```