দ্য ওয়াল ব্যুরো: উচ্চমাধ্যমিক পরীক্ষার পরে নতুন স্ট্রিমে, নতুন কলেজে ভর্তি, পড়াশোনা শুরু হয়ে গেছে। একঝাঁক ছেলেমেয়ের সামনে খুলে গেছে আগামীর আরও একটা দরজা। উচ্চশিক্ষার নতুন দরবারে প্রবেশ করেছে তারা। কিন্তু কোথায়, কী নিয়ে পড়াশোনা করলে, কী কী সুযোগ পাওয়া যাবে, তা নিয়ে বহু তথ্যের ভিড় চারদিকে। কিন্তু তথ্যের সঙ্গে চাই সঠিক গাইডেন্সও। সেই সব দিক ভেবেই ছাত্রছাত্রীদের সেরা চয়েস হতে পারে, সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি বা এসএনইউ।
আজকাল পড়াশোনার ধরনধারণ অনেক আধুনিক হয়েছে, অনেক আধুনিক কোর্স এসেছে। সে সব কোর্স করে চাকরি পাওয়ার রাস্তাও এখন খুলছে নিত্যনতুন। সাংবাদিকতা এমনই এক কোর্স। এই কোর্স যে খুব নতুন তা নয়, তবে এর ফর্ম নিত্যনতুন ভাবে বদলাচ্ছে। তার সঙ্গেই তাল মিলিয়ে কোর্স সাজাচ্ছে এসএনইউ। দিচ্ছে ক্যাম্পাসিংয়ের নিশ্চয়তাও। এই নিয়ে আলোচনা করলেন, বহু ভুল ধারণা ভাঙলেন, নতুন দিশা দেখালেন, সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির জার্নালিজম ও মাস কমিউনিকেশন বিভাগের প্রধান, ঝুমুর দত্তগুপ্ত।


