
সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি
শেষ আপডেট: 14 June 2024 19:37
দ্য ওয়াল ব্যুরো: উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরিয়ে গেছে। এবার শুরু নতুন কলেজে ভর্তি হওয়া। একঝাঁক ছেলেমেয়ের সামনে খুলে গেছে আগামীর আরও একটা দরজা। উচ্চশিক্ষার নতুন দরবারে প্রবেশ করতে চলেছে তারা। কিন্তু কোথায়, কী নিয়ে পড়াশোনা করলে, কী কী সুযোগ পাওয়া যাবে, তা নিয়ে চাই বিস্তারিত খোঁজখবর। চাই সঠিক গাইডেন্সও। সেই সব দিক ভেবেই ছাত্রছাত্রীদের সেরা চয়েস হতে পারে, সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি বা এসএনইউ।
আজকাল পড়াশোনার ধরনধারণ যতই আধুনিক হোক না কেন, যতই আধুনিক কোর্স আসুক না কেন, ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ার প্রতি ঝোঁক অনেকেরই রয়েছে। তবে অনেকেই মনে করেন, ভীষণ ভাল পড়ুয়া না হলে এঞ্জিনিয়ারিং পড়া যাবে না, পড়লেও চাকরি পাওয়া যাবে না, ইত্যাদি। কিন্তু সত্যিই কি তাই? এই নিয়ে আলোচনা করলেন, বহু ভুল ধারণা ভাঙলেন, নতুন দিশা দেখালেন, সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান, ডক্টর অনির্বাণ মিত্র।
এসএনইউ-তে ইঞ্জিনিয়ারিং কোর্সের বেসিক স্ট্রাকচর কীরকম, কোন কোন স্ট্রিম কত বছর ধরে পড়ানো হয়, ক্যাম্পাসিং কীরকম হয়, সর্বোপরি এত ইঞ্জিনিয়ারিং কলেজ থাকার পরেও এসএনইউ কেন আর পাঁচটা প্রতিষ্ঠানের থেকে আলাদা-- সবটাই বিস্তারিত ভাবে বুঝিয়ে বললেন তিনি। জানালেন, অ্যাপ্লিকেশন-বেসড পড়াশোনার গুরুত্ব কতটা। বললেন, পুঁথিগত জ্ঞান অর্জনের চেয়েও নতুন কিছু শিখতে চাওয়ার উৎসাহ কতটা গুরুত্বপূর্ণ।
এসএনইউ-এর ইঞ্জিনিয়ারিং বিভাগের সমস্ত তথ্য জানতে দেখুন এই ভিডিও।