Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার এমএ’তে ভর্তি শুরু, বিস্তারিত জানুন

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ভর্তির আবেদন ফর্ম প্রকাশ করা হয়েছে।

নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার এমএ’তে ভর্তি শুরু, বিস্তারিত জানুন

শেষ আপডেট: 17 December 2023 00:13

দ্য ওয়াল ব্যুরো: নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে দু বছররের এমএ কোর্সের জন্য আবেদনপত্র নেওয়া শুরু হয়েছে। অনলাইনে আবেদন করা যাচ্ছে। 

পশ্চিমবঙ্গের একমাত্র এই বিশ্ববিদ্যালয় যেখানে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে দূরশিক্ষার মাধ্যমে এমএ করা যায়। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ভর্তির আবেদন ফর্ম প্রকাশ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো।হয়েছে, স্বাধীনতার পর দেশে সংবাদকর্মীদের কাজের ক্ষেত্র যতটা সম্প্রসারিত হয়েছে, এ ক্ষেত্রে প্রশিক্ষণপ্রাপ্ত জনশক্তির অভাব ততটাই বেশি। কারণ, তাদের জন্য উপযুক্ত প্রশিক্ষণকেন্দ্রের অভাব। তাই সংবাদমাধ্যমে কাজ করার জন্য একটি প্রশিক্ষিত মানব সম্পদ তৈরির লক্ষ্যে এই প্রথম নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় সাংবাদিকতায় ও গণজ্ঞাপন বিষয়ে দূরশিক্ষা মাধ্যমে মাস্টার্স কোর্স চালু করার উদ্যোগ নিয়েছে।

এই মাস্টার্স কোর্সের মেয়াদ হবে দু বছর। কোনও শিক্ষার্থী চাইলে পাঁচ বছরেও তা শেষ করা যেতে পারে, জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণ জ্ঞাপন বিভাগের সহকারী অধ্যাপক অরিজিৎ ঘোষ।

যে কোনও শাখায় স্নাতক ডিগ্রিধারীরা এই কোর্সে ভর্তি হতে পারবেন। এই কোর্স করার পর শিক্ষার্থীরা সাংবাদিকতার প্রাথমিক ধারণা পাবেন। কীভাবে পেশাদারিত্বের সঙ্গে খবর সংগ্রহ করে বস্তুনিষ্ঠভাবে উপস্থাপন করতে হয়, কীভাবে সাক্ষাৎকার নিতে হয় এবং সংবাদমাধ্যমের আইন-কানুন ও নৈতিক বিষয়ের দিকে লক্ষ্য রেখে সংবাদ প্রচার করতে হয় তা শেখানো হয় এই কোর্সে। এছাড়া ইলেকট্রনিক ও অনলাইন সাংবাদিকতা সম্বন্ধেও ধারণা পাবেন শিক্ষার্থীরা। কোর্স সমাপ্তকারীরা খবরের সম্ভাব্য উৎস থেকে সংবাদ তৈরি ছাড়াও বিভিন্ন প্ল্যাটফর্ম যেমন সংবাদপত্র, রেডিও, টেলিভিশন কিংবা অনলাইনে প্রচারের জন্য সংবাদ প্রযোজনা বা সম্পাদনা করতে পারবেন।

উল্লেখ্য, ২০০৭ সাল থেকে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে এক বছর মেয়াদী স্নাতোকোত্তর (অ্যাডভান্স) ডিপ্লোমা কোর্সও চালু আছে।


```