Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কলকাতায় মেট্রোয় একগুচ্ছ শূন্যপদ, হাতে মাত্র কয়েকদিন, আবেদন করুন তাড়াতাড়ি

কোন কোন পদ খালি রয়েছে, দেখে নিন।

কলকাতায় মেট্রোয় একগুচ্ছ শূন্যপদ, হাতে মাত্র কয়েকদিন, আবেদন করুন তাড়াতাড়ি

নিজস্ব চিত্র

শেষ আপডেট: 9 December 2024 16:01

দ্য ওয়াল ব্যুরো: কলকাতা মেট্রোয় চাকরি করতে চান? দারুণ সুযোগ দিচ্ছে মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ। ১২৮টি শূন্যপদে নিয়োগ হবে শীঘ্রই। দ্রুত আবেদন করতে হবে মেট্রো রেলওয়ের ওয়েবসাইট থেকে।

কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে, ১২৮টি অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ হবে। আবেদন শুরু হচ্ছে ২৩ ডিসেম্বর থেকে। কোন কোন পদ খালি রয়েছে, দেখে নিন।

  • ফিটার - ৮২টি শূন্যপদ
  • ইলেক্ট্রিশিয়ান- ২৮টি শূন্যপদ
  • মেশিনিস্ট- ৯টি শূন্যপদ
  • ওয়েল্ডার- ৯টি শূন্যপদ 

আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা - 

  • আবেদনকারীকে ন্যূনতম মাধ্যমিক পাশ করা হতে হবে। তার অধিক কোনও ডিগ্রি থাকলে সমস্যা নেই। 
  • মাধ্যমিকে কমপক্ষে ৫০ শতাংশ পেতে হবে।
  • এনসিভিটি বা এসসিভিটি প্রদত্ত ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট থাকতে হবে। 
  • আবেদনকারীর বয়স কমপক্ষে হতে হবে ১৫ ও সর্বোচ্চ ২৪।

কীভাবে বেছে নেওয়া হবে নির্দিষ্ট পদে? 

অনলাইন আবেদনে যে তথ্য ও ডকুমেন্ট দেওয়া হবে, তা যাচাই করে মেরিটের ভিত্তিতে নির্দিষ্ট পদে আবেদনকারীদের বাছাই করা হবে। মাধ্যমিকে কে কত নম্বর পেয়েছে ও আইটিআই পরীক্ষায় কত নম্বর মিলেছে, তা দেখে তারপর তৈরি হবে মেরিট লিস্ট। 

আবেদনপত্রের মূল্য

  • মহিলা, বিশেষভাবে সক্ষম ব্যক্তি, পিছিয়ে পড়া শ্রেণি ও জনজাতি গোষ্ঠীর সকলে বিনামূল্যে আবেদন করতে পারবে। বাকিদের দিতে হবে ১০০ টাকা। 
  • ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ও ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে অনলাইনে আবেদনপত্রের মূল্য দেওয়া যাবে। 
  • আবেদন করা যাবে মেট্রো রেলওয়ের কলকাতার ওয়েবসাইট থেকে। 

```