
শেষ আপডেট: 1 October 2023 10:57
দ্য ওয়াল ব্যুরো: চন্দ্রযান ৩-এর দুর্দান্ত সাফল্যের পরই ইসরো নতুন মিশন সৌরযান অর্থাৎ ‘আদিত্য-এল ১’ নিয়ে কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছিল। গত ২ সেপ্টেম্বর অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা মহাকাশ স্টেশন থেকে উৎক্ষেপণ করা হয় ইসরোর সূর্যযান ‘আদিত্য-এল ১’। আর ঠিক তার একমাসের মধ্যেই এল সুখবর। ইসরোর সদর দফতরের তরফে এক্স হ্যান্ডলে পোস্ট করে জানানো হল, তাঁদের সৌরযান ‘আদিত্য-এল ১’ সূর্যের আরও কাছাকাছি পৌঁছে গিয়েছে। আর এই পোস্টের পরই মহাকাশ গবেষণার ক্ষেত্রে ভারতের আরও একটি সাফল্য দেখার অপেক্ষায় প্রহর গুনছেন দেশবাসীরা।
সূত্রের খবর, শনিবার ভারতীয় সময় সন্ধে নাগাদই পৃথিবীর মায়া অর্থাৎ মাধ্যকর্ষণ শক্তিকে কাটিয়ে সূর্যের দিকে আরও খানিকটা এগিয়ে গিয়েছে ‘আদিত্য-এল ১’। ইসরো মারফত জানা গিয়েছে, শনিবার এই সৌরযান পৃথিবী থেকে ৯.২ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে সফলভাবে পৃথিবীর মাধ্যকর্ষণ শক্তি ছিন্ন করেছে। আপাতত এটি ল্যাগরেজ পয়েন্ট ১-এর দিকে ছুটছে। এই নিয়ে ইসরোর দ্বিতীয় কোনও মহাকাশযান পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি ছিন্ন করতে সফল হল। এর আগে ভারতের মহাকাশ গবেষণা সংস্থার মঙ্গলযান পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি ছিন্ন করেছিল বলেও ওই পোস্টে উল্লেখ করা হয়েছে।
Aditya-L1 Mission:
— ISRO (@isro) September 30, 2023
????The spacecraft has travelled beyond a distance of 9.2 lakh kilometres from Earth, successfully escaping the sphere of Earth's influence. It is now navigating its path towards the Sun-Earth Lagrange Point 1 (L1).
????This is the second time in succession that…
২ সেপ্টেম্বর পৃথিবীর মাটি থেকে উৎক্ষেপণের পর গত ১৯ সেপ্টেম্বর ‘আদিত্য-এল ১’ ট্রান্স ল্যাগারেজিয়ান পয়েন্টে প্রবেশ করেছিল। আপাতত কয়েক লক্ষ কিলোমিটার পথ পেরিয়ে এল ১-এর কাছে কক্ষপথে আদিত্যর সফলভাবে প্রবেশ ঘটানোই ইসরোর প্রধান লক্ষ্য। তারপর ইসরোর এই সৌরযান পৃথিবী ও সূর্যের মধ্যিখানে থাকা সেই কক্ষপথে ঘুরতে-ঘুরতেই সূর্যের উপর পর্যবেক্ষণ চালাবে এবং সেখান থেকেই সূর্যের ছবি পাঠাবে পৃথিবীতে। আর সেই ছবি দেখেই সূর্য নিয়ে যাবতীয় গবেষণা চালাবে ইসরো।