Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
I PAC: ৫০ কোটির বেআইনি লেনদেন, আই প্যাক ডিরেক্টর ভিনেশের বিরুদ্ধে ৬ বিস্ফোরক অভিযোগ ইডিরWest Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ

স্ত্রী'র সঙ্গে সম্পর্ক বাঁচাতে করেছিলেন এই কাজও, তাও ভাঙার মুখে যুজবেন্দ্রর সুখের সংসার!

যুজবেন্দ্রর এনার্জেটিক এবং পজিটিভ নেচার ধনশ্রীকে যথেষ্ট প্রভাবিত করেছিল।

স্ত্রী'র সঙ্গে সম্পর্ক বাঁচাতে করেছিলেন এই কাজও, তাও ভাঙার মুখে যুজবেন্দ্রর সুখের সংসার!

যুজবেন্দ্র চাহাল এবং ধনশ্রী বর্মা

শেষ আপডেট: 5 January 2025 13:38

দ্য ওয়াল ব্যুরো : ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল এবং তাঁর স্ত্রী ধনশ্রী বর্মার নাকি বৈবাহিক সম্পর্ক ভাঙনের মুখে। এই খবর শোনামাত্র ভারতীয় ক্রিকেট সমর্থকরা রীতিমতো অবাক হয়ে গিয়েছেন। লেটেস্ট আপডেট অনুসারে, যুজবেন্দ্র এবং ধনশ্রী দুজনেই একে অপরকে ইনস্টাগ্রামে আনফলো করে দিয়েছেন। এমনকী, যুজবেন্দ্র নাকি ইনস্টাগ্রাম থেকে ধনশ্রীর যাবতীয় ছবিও ডিলিট করে দিয়েছেন। যদিও দুজনেও কেউই এখনও এই ব্যাপারে আনুষ্ঠানিকভাবে মন্তব্য করেননি।

প্রসঙ্গত, যুজবেন্দ্র এবং ধনশ্রীর লাভ স্টোরি ফিল্মি গল্পের থেকে কোনও অংশে কম নয়। ধনশ্রী পেশায় কোরিওগ্রাফার হওয়ার পাশাপাশি একজন প্রখ্যাত ইউটিউবার। সোশ্যাল মিডিয়ার সূত্রে যুজবেন্দ্রর সঙ্গে তাঁর পরিচয় হয়েছিল। সেখান থেকেই প্রেমের সূত্রপাত। শেষপর্যন্ত ছাদনাতলায় তাঁরা সাতপাকে বাঁধা পড়েন।

সালটা ছিল ২০২০। করোনা অতিমারির কারণে কেউ বাড়ির বাইরে বেরোতে পারছেন না। গোটা দেশজুড়ে চলছে লকডাউন। এমন পরিস্থিতিতে যুজবেন্দ্র নিজের সময়ের সদ্ব্যবহার করতে চেয়েছিলেন। আর তাই অনলাইন ডান্স ক্লাস জয়েন করেন তিনি। 

আর সেইসময়ই ধনশ্রীর সঙ্গে তাঁর আলাপ হয়। ডান্স ক্লাস চলাকালীন দুজনের মধ্যে যথেষ্ট কথাবার্তা হত। চলত হাসি-ঠাট্টাও। যুজবেন্দ্রর এনার্জেটিক এবং পজিটিভ নেচার ধনশ্রীকে যথেষ্ট প্রভাবিত করেছিল। ওই বছরই অগাস্ট মাসে তাঁরা বাগদান সেরে ফেলেন। অবশেষে ডিসেম্বর মাসে বিয়ে। তাঁদের বিয়ের ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট ভাইরাল হয়েছিল।

ধনশ্রী যেমন যুজবেন্দ্রর ক্রিকেট কেরিয়ারে যথেষ্ট সাপোর্ট করতেন, তেমনই যুজবেন্দ্রকেও এই সম্পর্ক টেকাতে কম কাঠখড় পোড়াতে হয়নি। এমনকী, 'ঝলক দিখলা যা-১১' রিয়্যালিটি অনুষ্ঠানেও তাঁকে নাচতে দেখা যায়। যদিও সেকারণে যুজবেন্দ্রকে যথেষ্ট সমালোচনার মুখে পড়তে হয়েছিল। কিন্তু, এতকিছুর পরও ধনশ্রীর সঙ্গে তাঁর সম্পর্ক ভাঙনের মুখে এসে দাঁড়িয়েছে। এই খবর যে যথেষ্ট হতাশার, তা আর বলার অপেক্ষা রাখে না। 


```