Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

ডিভোর্স কি তবে কনফার্ম? যুজবেন্দ্রর ইনস্টা পোস্ট বাড়াল ধোঁয়াশা! দেখে নিন

প্রসঙ্গত, ২০২০ সালে যুজবেন্দ্র এবং ধনশ্রী বিয়ে করেছিলেন।

ডিভোর্স কি তবে কনফার্ম? যুজবেন্দ্রর ইনস্টা পোস্ট বাড়াল ধোঁয়াশা! দেখে নিন

যুজবেন্দ্র চাহাল এবং ধনশ্রী বর্মা

শেষ আপডেট: 5 January 2025 08:00

দ্য ওয়াল ব্যুরো : ভারতীয় ক্রিকেট দলের তারকা স্পিনার যুজবেন্দ্র চাহাল এবং ধনশ্রী বর্মার মধ্যে বিবাহ বিচ্ছেদের গুঞ্জন শুরু হয়ে গিয়েছে। টিম ইন্ডিয়ার এই পাওয়ার কাপল আপাতত আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। এবার এই গুঞ্জনেই আরও খানিকটা ঘৃতাহুতি করলেন চাহাল নিজেই। 

ইনস্টাগ্রামে তিনি একটি ক্রিপ্টিক পোস্ট করেছেন। এই পোস্ট দেখার পরই ভারতীয় ক্রিকেট সমর্থকদের মনে আরও রহস্য বাড়তে শুরু করেছে। প্রসঙ্গত, ২০২০ সালে যুজবেন্দ্র এবং ধনশ্রী বিয়ে করেছিলেন। 

এই ইনস্টা পোস্টে যুজবেন্দ্র লিখেছেন, 'কঠিন পরিশ্রম একজন মানুষের চরিত্র নির্ধারণ করে। আপনি নিজের যাত্রাপথটা খুব ভাল করেই জানেন। আপনি নিজের দুঃখটা বোঝেন। এই জায়গায় পৌঁছনোর জন্য আপনাকে কী কী করতে হয়েছে, সেই ব্যাপারেও আপনি খুব ভাল করে ওয়াকিবহাল থাকেন।'

সঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'গোটা বিশ্ব এই কথাটা জানে। আপনি কতটা শক্তভাবে দাঁড়িয়ে থাকেন, সেটা সকলেই বুঝতে পারেন। বাবা-মা'কে গর্বিত করার জন্য আপনি মাথার ঘাম পায়ে ফেলেছেন। সবসময় একজন গর্বিত সন্তানের মতোই বাবা-মায়ের পাশে থেকো।'

ইনস্টাগ্রামে একে-অপরকে আনফলো

এই আবেগঘন মেসে এবং সোশ্যাল মিডিয়ায় সাম্প্রতিক অ্যাক্টিভিটির কারণে যুজবেন্দ্র এবং ধনশ্রীর ব্যক্তিগত জীবন নিয়ে ভারতীয় ক্রিকেট সমর্থকরা কৌতূহল প্রকাশ করেছিলেন। উঠতে শুরু করে একের পর এক গুঞ্জনও। একটি রিপোর্ট থেকে জানা গিয়েছে, বিয়ের পাঁচ বছর পর যুজবেন্দ্র এবং ধনশ্রী ডিভোর্সের পথে পা বাড়াতে শুরু করেছেন। এমনকী, তাঁরা একে অপরকে ইনস্টাগ্রামেও আনফলো করে দিয়েছেন। এরপরই গুঞ্জন শুরু হয়ে যায়। এমনকী শোনা যাচ্ছে, চাহাল নাকি ইনস্টাগ্রাম থেকে ধনশ্রীর যাবতীয় ছবিও সরিয়ে দিয়েছেন।

গত বছরও উঠেছিল ডিভোর্সের গুঞ্জন

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ২০২৩ সাল থেকেই যুজবেন্দ্র এবং ধনশ্রীর ডিভোর্স গুঞ্জন শুরু হয়ে গিয়েছিল। ধনশ্রী তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে 'চাহাল' পদবি সরিয়ে দিয়েছিলেন। তবে সেইসময় যুজি এই গুঞ্জনকে নেহাতই গুজব বলে এড়িয়ে যান। পাশাপাশি একটি নোট শেয়ার করে তিনি জানিয়েছিলেন, ধনশ্রীর সঙ্গে যাবতীয় সম্পর্ক ঠিকঠাকই রয়েছে।

```