Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ডিভোর্স বিতর্কে নয়া মোড়, ধনশ্রীকে আচমকা ভিডিও কল করলেন যুজবেন্দ্র!

যুজবেন্দ্র চাহাল এবং ধনশ্রীর মধ্যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই প্রথমবার আলাপ হয়েছিল।

ডিভোর্স বিতর্কে নয়া মোড়, ধনশ্রীকে আচমকা ভিডিও কল করলেন যুজবেন্দ্র!

যুজবেন্দ্র চাহাল এবং ধনশ্রী বর্মা

শেষ আপডেট: 8 January 2025 13:40

দ্য ওয়াল ব্যুরো : যুজবেন্দ্র চাহাল এবং ধনশ্রী বর্মার বিবাহ বিচ্ছেদ নিয়ে ইতিমধ্যে জলঘোলা শুরু হয়েছে। ইতিমধ্যে একটি ভিডিও ভাইরাল হতে শুরু করেছে। সেখানে দাবি করা হয়েছে, চাহাল এবং ধনশ্রীর মধ্যে ভিডিও করে কথাবার্তা হয়েছে। কিন্তু, এই ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কোনও তথ্য পাওয়া যায়নি। টিম ইন্ডিয়ার ক্রিকেটার চাহাল ইতিপূর্বে ইনস্টাগ্রাম থেকে ধনশ্রীর যাবতীয় ছবি ডিলিট করে দিয়েছিলেন। এরপরই ডিভোর্সের গুঞ্জন কার্যত দাবানলের মতো ছড়িয়ে পড়ে। 

আসলে ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। সেখানে চাহাল এবং ধনশ্রীকে একসঙ্গে দেখতে পাওয়া যাচ্ছে। দুজনেই দুটো আলাদা ফ্রেমে রয়েছে। এরপরই দাবি করা হচ্ছে, দুজনের মধ্যে নাকি ভিডিও কলে কথাবার্তা হয়েছে। কিন্তু, মনে করা হচ্ছে যে এই ভিডিওটি অনেকটাই পুরনো। এমনকী, ভিডিওটি ভুয়ো বলেও আশঙ্কা করা হচ্ছে। এই ভিডিওর ব্যাপারে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।

চাহাল এবং ধনশ্রীর মধ্যে সত্যিই বেড়েছে দুরত্ব?

যুজবেন্দ্র চাহাল এবং ধনশ্রীর মধ্যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই প্রথমবার আলাপ হয়েছিল। এরপর ভারতের এই ক্রিকেটার নাচ শেখার ইচ্ছে প্রকাশ করেন। বন্ধুত্বের সম্পর্ক অল্পদিনের মধ্যেই প্রেমের জোয়ারে ভাসতে শুরু করেছে। অবশেষে ছাদনাতলায় সেই সম্পর্ক পরিণতি লাভ করে। ২০২০ সালে যুজবেন্দ্র এবং ধনশ্রী বিয়ে করেছিলেন। কিন্তু, এখন সেই সম্পর্কে অনেকটাই দুরত্ব এসেছে। কিন্তু, কী কারণে এই দুরত্ব বাড়ল, সেটা এখনও পর্যন্ত জানা যায়নি।

সোশ্যাল মিডিয়ায় সম্পর্কের সূত্রপাত আর সেখানে দুরত্বের ইঙ্গিত -

ধনশ্রী এবং চাহালের মধ্যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রথমবার পরিচয় হয়েছিল। এবার সেই সোশ্যাল মিডিয়ার হাত ধরেই তাঁরা বিচ্ছেদের ইঙ্গিতও দেন। ইতিপূর্বেই ধনশ্রী তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে চাহাল পদবি সরিয়ে দিয়েছিলেন। এবার যুজবেন্দ্রও ধনশ্রীর যাবতীয় ছবি ডিলিট করে দেন।


```