Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ধোনির পর এবার 'টার্গেট' কপিল, ফের বিস্ফোরক যুবরাজ সিংয়ের বাবা

ভারতীয় ক্রিকেট দলের বিশ্বকাপজয়ী প্রাক্তন অধিনায়ক কপিল দেবের বিরুদ্ধে তোপ দাগলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিংয়ের বাবা যোগরাজ সিং।

ধোনির পর এবার 'টার্গেট' কপিল, ফের বিস্ফোরক যুবরাজ সিংয়ের বাবা

মহেন্দ্র সিং ধোনি, যোগরাজ সিং এবং কপিল দেব

শেষ আপডেট: 2 September 2024 14:26

দ্য ওয়াল ব্যুরো: ফের বিস্ফোরক মন্তব্য করলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিংয়ের বাবা যোগরাজ সিং। তাঁর মন্তব্যকে কেন্দ্র করে ইতিমধ্যেই বিতর্কের ঝড় উঠতে শুরু করেছে। এবার তিনি ভারতীয় ক্রিকেট দলের বিশ্বকাপজয়ী প্রাক্তন অধিনায়ক কপিল দেবের বিরুদ্ধে তোপ দাগলেন।

জানা গেছে, ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী ক্রিকেট অধিনায়ক কপিল দেবের সঙ্গে যোগরাজ সিংয়ের সম্পর্ক একেবারে ভালো নয়। ১৯৮১ সালে ভারতীয় ক্রিকেট দল থেকে বাদ পড়েছিলেন যোগরাজ। তারপর থেকেই হরিয়ানা হারিকেনের সঙ্গে তাঁর সম্পর্ক ক্রমশ খারাপ হতে থাকে। এমনকী, যোগরাজ সিং বেশ কয়েকবার এই অভিযোগও করেছেন যে কপিল দেবের মদতেই ভারতীয় ক্রিকেট দল থেকে তাঁকে বাদ পড়তে হয়েছিল।

সম্প্রতি একটি ইন্টারভিউয়ে যোগরাজ সিং বলেন, 'আমাদের সময়ে সবথেকে সফল অধিনায়ক ছিলেন কপিল দেব। আমি ওঁকে হুঁশিয়ারি দিয়েছিলাম যে এমন অবস্থা করব যে গোটা ক্রিকেট বিশ্ব তোমাকে অভিশাপ দেবে। আজ যুবরাজ সিংয়ের কাছে ১৩টি ট্রফি রয়েছে। আর ওঁর কাছে রয়েছে মাত্র একটা। বিশ্বকাপ। এখানেই তো যাবতীয় আলোচনার পথ বন্ধ হয়ে যায়।'

ইতিপূর্বে অবশ্য ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকেও রেয়াত করেননি যোগরাজ। তাঁর কথায়, ধোনির জন্যই নাকি যুবরাজ সিংয়ের কেরিয়ার ধ্বংস হয়ে গিয়েছে। টিম ইন্ডিয়ায় ধোনির প্রভাব প্রতিপত্তি এতটা বেশি না থাকলে যুবরাজ হয়ত আরও ৪-৫ বছর অনায়াসে খেলতে পারতেন। এমনকী, তিনি একথাও বলেন যে ধোনিকে কোনওদিন তিনি ক্ষমা করতে পারবেন না। এই মন্তব্যের পরই সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড় উঠেছিল।

যোগরাজ সিং বলেন, 'ধোনিকে আমি কখনও ক্ষমা করতে পারব না। ওর উচিত আয়নায় নিজের মুখটা দেখা। ধোনি অনেক বড় ক্রিকেটার হতে পারে, কিন্তু আমার ছেলের বিরুদ্ধে ও যা করেছে, সেটা সকলের কাছেই স্পষ্ট হয়ে গিয়েছে। এটা কোনওদিন ভুলতে পারব না। জীবনে দুটো কাজ আমি কখনও করিনি। প্রথমত, যে আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, তাঁকে কখনও ক্ষমা করতে পারিনি। দ্বিতীয়ত, কখনও তাঁদের আলিঙ্গন করিনি। সেটা আমার পরিবার হোক কিংবা সন্তান।'


```